ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

আগস্টের প্রথম দিনে দেখা যাবে ১৬ বছর আগের ‘ইত্যাদি’

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৪:৫৮

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ তিন যুগ ধরে দর্শকদের মন জয় করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার প্রচারিত হতে যাচ্ছে ১৬ বছর আগের একটি বিশেষ পর্ব। এটি ধারণ করা হয়েছিল ২০০৯ সালের আগস্ট মাসে ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বিশাল এক উন্মুক্ত মঞ্চে।

এই পর্বে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের পরিবেশনায় দুটি গান। সেই সঙ্গে থাকবে বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া একটি বিশেষ গান। তিনটি গানেরই গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

অনুষ্ঠানে থাকছে মানবিক ও ব্যতিক্রমী কিছু প্রতিবেদন। তুলে ধরা হবে নীলফামারীর সীমান্তবর্তী ডিমলা উপজেলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। অন্যদিকে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের ‘আম চিঠি’ খ্যাত মো. জাকির হোসেন এর অনন্য উদ্যোগের ওপরও থাকছে একটি আকর্ষণীয় প্রতিবেদন।

এ ছাড়া থাকছে নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডল এর ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। তিনি জীবনের অর্ধেক সময় দিয়েছেন দুর্লভ নিদর্শন সংগ্রহে।

নিয়মিত বিভাগের পাশাপাশি এবারও পর্বটি সাজানো হয়েছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ দিয়ে। থাকবে সমাজের নানা অসংগতি ও সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশ।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আমার বার্তা/এল/এমই

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান