ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রল করে থামানো যাবে না, ২০০ বার ফেল করেও লড়বো: চমক

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৯:৩১
রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু মনোনয়ন জোটেনি। তবে বঞ্চিত হওয়ায় আফসোস নেই তার। জানালেন, দেশের হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক।

রুকাইয়া জাহান চমক বলেন, ‘আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশ’বার ট্রাই করবো। তোমরা যারা মনে করছো, ট্রাল করে আমাকে বসিয়ে রাখবা তাহলে সেটা তোমাদের ভুল ধারনা। এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হল এমপি প্রার্থীতা দিয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেওয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।’

তবে শুধু নেতিবাচক কমেন্টই নয়, ইতিবাচক মন্তব্য, সমবেদনা ও অভিনন্দনও পেয়েছেন। তাতেই উৎসাহিত হয়ে চমক মন্তব্য করেছেন- ‘খেলাতো মাত্র শুরু হল। সামনে জাতীয় নির্বাচন করবো।’

চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণ এর মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

নিজের পথচলার ভবিষ্যত অঙ্গিকারের পাশাপাশি তার মনোনয়ন পাওয়া সবাই অভিনন্দন জানিয়েছেন চমক। সেই সঙ্গে সবার সঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি।

চমকের ভাষ্য, ‘আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই। কারণ, যারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে তারা তো সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে কাজ করতে চাই।’

চমক বলেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। কখনো যদি মনে হয় আমার গ্রামে যাওয়া দরকার তাহলে তাই করবো।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে। বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।

আমার বার্তা/এমই

বোহেমিয়ান লুকটি ভীষণ পছন্দ হয়েছে: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার গণ্ডি

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়: নাবিলা

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

অভিনেত্রী মুনমুন সেনের কন্যা ও সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। টলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য এবং

লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে: রুবিনা

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শরীরের গঠন বা বয়স সবকিছু নিয়েই নেটপাড়ার একাংশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ