ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৫:১৩

চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ।

দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। তাই তো আলবিসেলেস্তাদের খেলা দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এই তারকা দম্পতি।

এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি নাঈম-নাদিয়া। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়।

ম্যাচ শেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’

নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের সরাসরি খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ অন্যতম।

আমার বার্তা/এমই

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক

ফাইনালে আর্জেন্টিনা : উচ্ছ্বাস-রসিকতায় তারকারা কে কী বলছেন?

আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এই

নায়িকা ববির সুপার সাকসেস অ্যাওয়ার্ড অর্জন

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ঢাকা কালচারাল একাডেমি প্রদত্ত সুপার সাকসেস অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হন

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা