ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১১:১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভার পুননির্বাচনী প্রচারে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি।

জনসভা থেকে শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি, আম্ফানের টাকা, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, ১০০ দিনের কাজে যদি ঘুস নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন। আর পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতরে ঢোকাবেন। আর যদি আমার মা-বোন দিদি-শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের শ্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে আমরা কী কী করেছি, তা আপনার জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে শুভেন্দু অধিকারী বলেন, জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল,যা এখন ফের চালু করা হয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। শরণার্থীরা থাকবে যারা সিএএ আওতায়, তবে ‘অনুপ্রবেশকারীদের’ টাটা-বাই-বাই করা হবে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে বলা হয়ে, নির্বাচনের দিন সকাল থেকেই বুথে অনিয়ম ও ইভিএম সংক্রান্ত সমস্যা ছিল। এছাড়া আসনটির একাধিক বুথে ভোটের দিন সকালেই টেপ লাগিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অভিযোগের ফলে ফলতা কেন্দ্রে বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচন হতে চলেছে।

কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু, আফ্রিকাজুড়ে উদ্বেগ

আফ্রিকার দেশ ডিআর কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক

সমঝোতা না হলে ইরানের জন্য ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা প্রসঙ্গে দেশটিকে

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে

কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শেষ দিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

দেশে ঈদুল আজহা কবে জানা যাবে আগামীকাল

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

মুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার

বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে : প্রণয় ভার্মা

ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে দাম কমেছে জিরার

ভিসা নেই, টিকিট কাটুন, বেরিয়ে পড়ুন!

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

হাসপাতালগুলোর টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু, আফ্রিকাজুড়ে উদ্বেগ

সমঝোতা না হলে ইরানের জন্য ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের হুঁশিয়ারি

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী