ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১১:৫৮

বিশ্বকাপ খুব কাছেই, এমন সময়ে লামিনে ইয়ামালের ইনজুরিতে স্পেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। ক্লাব ফুটবল মৌসুমের পর্দা নামার আগ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তবে তার সম্পর্কে পাওয়া সবশেষ খবর দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও দেশের সমর্থকদের হৃদয়ে শান্তি ফিরে এনেছে।

বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন ইয়ামাল। আশা করা হচ্ছে, ফিফা বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ ফিট থাকবেন তিনি। অথচ টুর্নামেন্ট যতই ঘনিয়ে আসছিল, এই তরুণ উইঙ্গারের ইনজুরি নিয়ে উদ্বেগ বাড়ছিল। হ্যামস্ট্রিংয়ের এই ধরনের চোট হালকা হলে এক মাস এবং গুরুতর হলে তিন মাস পর্যন্ত মাঠের বাইরে যেতে হয়।

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে অনিশ্চয়তা স্পেনের সেটআপে আতঙ্ক ছড়িয়েছে। মুন্দো দেপোর্তিভো-র প্রতিবেদন স্বস্তি ফিরিয়ে এনেছে, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা গত শুক্রবার ক্লাবের ট্রেনিং ফ্যাসিলিটিজে তাকে মূল্যায়ন করেছেন এবং তারা বেশ ইতিবাচক।

শুরুতে ধারণা করা হয়েছিল, ইয়ামালকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু তিনি ধারণার চেয়েও দ্রুত সেরে উঠছেন। মেডিক্যাল টিমের বিশ্বাস, কোনো ধরনের জটিলতা ছাড়াই বিশ্বকাপে খেলতে পারবেন এই ফরোয়ার্ড।

ইয়ামাল সুস্থ হলেও ইরাক ও পেরুর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তাকে নামিয়ে ঝুঁকি নিতে চায় না স্পেন। একটা সময় মনে হয়েছিল, উরুগুয়ের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে দেখা যাবে না তাকে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, আগামী ১৫ জুন কেপভার্দের বিপক্ষে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইয়ামালকে দলে পাবে।

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

হতাশা যেন কাটছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোর। সপ্তাহখানেকের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় হতাশার মুখে পড়লেন তিনি।

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

সিলেটে পেস-স্পিন দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তান। ফলে স্বাগতিক বোলাররা উইকেট থেকে কেমন

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এলো। আজ (শনিবার) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

হটস্পট হিসাবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

দেশে ঈদুল আজহা কবে জানা যাবে আগামীকাল

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

মুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার

বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে : প্রণয় ভার্মা

ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে দাম কমেছে জিরার

ভিসা নেই, টিকিট কাটুন, বেরিয়ে পড়ুন!

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

হাসপাতালগুলোর টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু, আফ্রিকাজুড়ে উদ্বেগ

সমঝোতা না হলে ইরানের জন্য ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের হুঁশিয়ারি