ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১২:৫৬

রাশিয়ার রাজধানী মস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে একই স্থাপনায় এটি দ্বিতীয় হামলা। সম্প্রতি ইউক্রেন দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কৌশল আরও জোরদার করেছে।

রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাপোতনিয়া জেলায় অবস্থিত মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, মস্কোর দিকে ধেয়ে আসা ৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও বড় ধরনের হামলা প্রতিহত করে যাচ্ছে।

সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে হামলার মুহূর্ত ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, শোধনাগারের একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পরই আরেকটি অংশে বড় বিস্ফোরণ ঘটে ও একটি বিশাল জ্বালানি ট্যাংকের ছাদ আকাশে উড়ে যায়।

আবাসিক ভবনেও আঘাত

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মস্কোর বাইরে ঝুকোভস্কি এলাকায় একটি আবাসিক ভবনেও ড্রোন আঘাত হেনেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, হামলায় ভবনটির কিছু অংশ ও কয়েকটি বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর আশপাশের আরও কয়েকটি স্থানে পড়ে। এতে একটি ফিটনেস সেন্টার, একটি শিল্পপ্রতিষ্ঠান, একটি শপিং সেন্টার ও একটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শপিং সেন্টারে আগুনও লেগেছিল।

এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও পৃথক ড্রোন হামলা হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি স্লাইউসার জানান, ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

এছাড়া একটি লোকোমোটিভ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লেগেছে। - সূত্র: রয়টার্স

আমার বার্তা /জেএইচ

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিলেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের এক জেলা আদালত।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের কমতে

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ চুক্তিটি স্বাক্ষরের পর থেকে কার্যকর হয়েছে

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

এক বছরেরও বেশি সময় পর নিজেদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসার ঠিক কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সময় টিভির সাবেক এমডি জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

বাংলাদেশে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ

ঢাবি ও ঢাকা কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু নগদের ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে, ভবিষ্যতে আমদানি লাগবে না: কৃষিমন্ত্রী

মার্কিন মানচিত্রে কাশ্মীর পাকিস্তানের অংশ, ভারতে সমালোচনার ঝড়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২