ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৩:২৩
আপডেট  : ১৮ জুন ২০২৬, ১৩:২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান পুনরায় শুরুর হুমকির কারণে সাময়িকভাবে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, চুক্তির পর তা অনেকটাই প্রশমিত হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এশিয়ার বাজারে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ঠিক ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে আসে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহযোগ্য ব্রেন্ট তেলের অগ্রিম চুক্তির দাম ছিল প্রতি ব্যারেল ৭৮ দশমিক ০৭ ডলার। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের তুলনায় তেলের দাম এখনও ৭ শতাংশ বেশি রয়েছে।

কয়েক দিন ধরে নিম্নমুখী থাকার পর বুধবার হঠাৎ ব্রেন্ট তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। ইরান ‘সঠিক আচরণ’ না করলে পুনরায় বোমা হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ওই মন্তব্যের পর বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

তেলের বাজারে স্বস্তি ফেরার পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি উভয়ই উচ্চতায় পৌঁছেছে। এ দুই সূচক যথাক্রমে ২ শতাংশ এবং ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

মার্কিন শেয়ারবাজারের অগ্রিম সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

শিল্পোন্নত সাত দেশের জোটের সম্মেলন উপলক্ষে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে নৈশভোজের আগে তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পাশে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ট্রাম্পের স্বাক্ষরের পর তেহরানে নিজ কার্যালয়ে একই চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ওই স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে। - সূত্র : আল জাজিরা।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশ-পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেছেন, হামাস পাকিস্তান ও বাংলাদেশ—উভয় দেশেই সক্রিয় থাকতে

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিলেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের এক জেলা আদালত।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ চুক্তিটি স্বাক্ষরের পর থেকে কার্যকর হয়েছে

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

রাশিয়ার রাজধানী মস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছরের মধ্যে রাজধানী থেকে সরবে চার বাস টার্মিনাল: সড়কমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখুন: প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সময় টিভির সাবেক এমডি জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

বাংলাদেশে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ

ঢাবি ও ঢাকা কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু নগদের ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে, ভবিষ্যতে আমদানি লাগবে না: কৃষিমন্ত্রী

মার্কিন মানচিত্রে কাশ্মীর পাকিস্তানের অংশ, ভারতে সমালোচনার ঝড়