ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও জানাল প্রতিক্রিয়া
আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১০:৫৪

চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাকে এক সাংবাদিক সম্ভাব্য যুদ্ধবিমান কেনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”

এরআগে তাকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়।”

“তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরণের ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি বিবেচনায় রাখব।”

গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

ভারত এ বিষয়টিকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখছে। কিন্তু চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।

আমার বার্তা /জেএইচ

তীব্র গরমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত হচ্ছে। এমনকি রাজধানী ওয়াশিংটন

খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা নিয়ে  পর্দার আড়ালে গত পাঁচ দিনে ব্যাপক কূটনৈতিক

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সারিতে দাঁড়িয়েছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

  সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ বা বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বজুড়ে ধনকুবেরদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুই মরদেহ উদ্ধার

খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে: স্পিকার

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৫ শিক্ষার্থী

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

ঘানার কঠিন প্রতিরোধ, আরিয়াসের গোলে শেষ ষোলোতে কলম্বিয়া

‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে শেষ ষোলোতে সালাহর মিশর

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন

৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?