ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১২:২৪

নিজেদের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব হ্রাস করতে সেখানে ‘অপারেশন শাবান’ শুরু করেছে পাকিস্তানের সেনা- আধা সামরিক-পুলিশ নিরাপত্তা বাহিনী। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এ অভিযান এবং অন্যান্য অভিযানে পর্যন্ত নিহত হয়েছেন মোট ১০৯ জন।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ৬ দিনের অভিযানে বেলুচিস্তানের বিভিন্ন জেলায় নিহত হয়েছেন মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী। তাদের মধ্যে ৭১ জন নিহত হয়েছেন ‘অপারেশন শাবান’ অভিযানে, বাকিরা অন্যান্য অভিযানে।

অভিযান চলার সময় প্রদেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা থেকে কয়েক ডজন এম ফোর কারবাইন অ্যাসল্ট রাইফেল, সাব মেশিনগান, রকেট লাঞ্চার, মোবাইল ফোন, বোমা বানানোর সরঞ্চাম এবং বিপুল পরিমাণ গুলি ও গানপাউডার উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের প্রতিবেদনে।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলার বাঁধ এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা করে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেছিল বিচ্ছিন্নতাবাদীরা। তারপরেই প্রদেশটিতে ‘অপারেশন শাবান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।

অভিযানে অবশ্য নিরপত্তা বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সূত্র জানিয়েছে, ৬ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবহাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বাহিনীর ৪২ জন সদস্য।

বেলুচিস্তানে অভিযানরত নিরাপত্তা বাহিনী গঠন করো হয়েছে সেনাবাহিনী, খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এবং বেলুচিস্তান পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে। নিহত ৪২ জনের মধ্যে কোন বাহিনীর কত জন সদস্য আছেন তা অবশ্য জানা যায়নি।

১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের ২ মাস পর থেকে বেলুচিস্তানে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। তবে পাকিস্তানের শুরু থেকেই এই আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদ’ বলে অভিহিত করার পাশাপাশি কঠোর হাতে আন্দোলন দমন করে আসছে। ইসলামাবাদ এবং পাক সেনাবাহিনীর অভিযোগ— বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে ভারত। তবে ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

বেলুচিস্তানের সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পার থেকে আফগানিস্তানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়েছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও এর পরের কয়েক দফা আফটারশকে অন্তত

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

চলতি বছরের মধ্যে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘ভাঙতে’ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীকে নির্দেশ

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

গত কাল ১৪ আগস্ট শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের পুলিশ বিষয়ক মন্ত্রী

লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু