ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

১৬ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১০:২০

আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ● ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ●২ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৮৭ - জব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষর হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

১৮২৫ - বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।

১৮৪৩ - ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।

১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৭৩ - কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘বেঙ্গল থিয়েটার’।

১৮৯৮ -এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।

১৯৪৬ - মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।

১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

১৯৭৫ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব ও সুদান।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন হিটে তার করা নতুন অলিম্পিক রেকর্ড আবার ভেঙ্গে ৮:১৪.১০ সময়ে নতুন অলিম্পিক তথা নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮২১ - আর্থার কেলি, ব্রিটিশ গণিতবিদ।

১৮৪৫ - গাব্রিয়েল লিপমান, ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৮৬০ - মার্টিন হক, ইংরেজ শৌখিন ক্রিকেট তারকা ও অধিনায়ক।

১৮৮৮ - টমাস এডওয়ার্ড লরেন্স, ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ, সামরিক নীতি নির্ধারক ও লেখক।

১৮৯২ - মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।

১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।

১৯০৪ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ।

১৯১৩ - মেনাখেম বেগিন, ইসরায়েলের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৩০ - ইংরেজ কবি ট্রেড হিউজ।

১৯৪৬ - মাসউদ বারজানি, ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিশ সরকারের রাষ্ট্রপতি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান নেতা।

১৯৫০ - জেফ থমসন, সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা।

১৯৫৪ - জেমস ক্যামেরন, একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক।

১৯৫৮ - ম্যাডোনা, মার্কিন গায়ক-গীতিকার, প্রযোজক, অভিনেত্রী, এবং পরিচালক।

১৯৬০ - টিমোথি হাটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৬২ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী। স্টিভ কারেল, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬৬ - তারানা হালিম, বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী।

১৯৬৮ - অরবিন্দ কেজরীওয়াল, ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, ভারতীয় রাজস্ব সেবার সাবেক কর্মকর্তা, দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা।

১৯৭০ - সাইফ আলি খান, ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। মনীষা কৈরালা, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৪ - শিবনারায়ণ চন্দরপল, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৯৭ - গ্রেসন চ্যান্স, মার্কিন সংগীতশিল্পী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৮৮৬ - শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।

১৮৮৮ - জন পেম্বারটন, মার্কিন ওষুধ প্রস্তুতকারক।

১৮৯৯ - রবার্ট বুনসেন, জার্মান রসায়নবিদ।

১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯৪৯ - মার্গারেট মিচেল, মার্কিন লেখিকা ও সাংবাদিক।

১৯৫৭ - আর্ভিং ল্যাংমিউয়র, মার্কিন রসায়নবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৯৬১ - মৌলভী আবদুল হক, পাকিস্তানি পণ্ডিত এবং ভাষাতত্ত্ববিদ।

১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীতশিল্পী।

১৯৭৯ - জন জর্জ ডিফেনবাকার, কানাডার রাজনীতিবিদ এবং ১৩তম প্রধানমন্ত্রী।

১৯৯৭ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। নুসরাত ফাতেহ আলী খান, পাকিস্তানের কাওয়ালি সংগীতশিল্পী।

২০০১ - ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী আন্না মনি।

২০০২ - আবু নিদাল, ফিলিস্তিনি ফাতাহ: বিপ্লব পরিষদের প্রতিষ্ঠাতা।

২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।

২০১৬ - জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া কর্মকর্তা।

২০১৮ - ভারতরত্ন সম্মানে সম্মানিত অটল বিহারী বাজপেয়ী, ভারতের দশম প্রধানমন্ত্রী।

২০১৯ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

২০২০ - চেতন চৌহান, ভারতের প্রথিতযশা সাবেক ক্রিকেটার।

১৫ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ● ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ●১ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের

১৪ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ● ৩০শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩০ সফর ১৪৪৮। আজকের দিনটি

১২ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৬ ● ২৮শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৮ সফর ১৪৪৮। আজকের দিনটি

১১ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ● ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ সফর ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

রাজনীতিতে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন আশিস বন্দ্যোপাধ্যায়

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১ জন

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৪ জনের মৃত্যু

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

১৬ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত