ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের ৯ জনই বাংলাদেশি

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:০৬

পশ্চিমবঙ্গের কলকাতা নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন। নিহত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতার পুলিশ। এ ঘটনায় আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, নিহত ব্যক্তিরা হোটেলের আবাসিক ছিলেন। তাঁরা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে।

কলকাতার দমকল বাহিনীর সদর দপ্তরের একবারেই পাশেই এই হোটেলের অবস্থান। পাঁচ তলা এই হোটেল ভবনের প্রতিটি তালায় রয়েছে বিভিন্ন হোটেল, বিভিন্ন নামে।

শিখা ইন হোটেলের এক আবাসিক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, রাত পৌনে ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে তিনতলায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেলটি। মানুষ আটকে পড়ে। হোটেলে ঢোকার পথ ছিল সরু ও অপ্রশস্থ। ছিলনা অগ্নিনির্বাপণের ব্যবস্থা। এসব ছাড়াই এই হোটেল চলছিল।

প্রথম আলোর কলকাতার ফটো সাংবাদিক ভাস্কর মুখার্জী আজ সকাল থেকেই সেখানে আছেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানান, এই হোটেলগুলো কার্যত দমকলের কোনো অনুমতি ছাড়াই চালাচ্ছিলেন হোটেলের মালিকেরা।

স্থানীয় পুলিশ নিহত ব্যক্তিদের নাম এখনও জানায় নি। তবে কলকাতায় পুলিশ নিশ্চিত করেছে ৯ জনের মৃত্যুর কথা। সেই সঙ্গে ৮ জনের গুরুতর আহত হওয়ার কথাও জানিয়েছে তারা। কলকাতার দমকল বাহিনীর সদর দপ্তরের পাশের হোটেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে দমকলের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আবাসিকদের উদ্ধারের চেস্টা চালায়। দমকল মনে করছে সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

কতজন ওই হোটেলে ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই ৫ তলার হোটেল ভবনের প্রতিটি তলায় আরও আবাসিক হোটেল আছে নামে। এখানেই মূলত বাংলাদেশের পর্যটকই বেশি আসেন । এসব হোটেলে থেকে তাঁরা চিকিৎসা করান।

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় ইজারাদার

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার