ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে: আরাগচি

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১৫:২৩

ইরানকে চাপে ফেলতে সম্প্রতি ইকোনমিক ডি-ডে নামে যে ‘এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’-এর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তা যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ বকেয়া ঋণ ইস্যুতেও খোঁচা দিয়েছেন সৈয়দ আরাগচি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেছেন, “তথাকথিত ‘অর্থনৈতিক ডি-ডে’ হলো আসলে আমেরিকার নিজস্ব সংকট—অভূতপূর্ব ঋণ ও ক্রমবর্ধমান সুদের খরচ থেকে জনগণের মনোযোগ সরানোর একটি কৌশল।”

“আর ব্যর্থ নীতিগুলো জোরদার করা হলে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের নিজেদের পরাজয় আরও বড় হবে, তেমনি অপরদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতার মাত্রাও বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত অর্থনৈতিক অভিযান আসলে অর্থনৈতিক সন্ত্রাস এবং এ সন্ত্রাস বৈশ্বিক অর্থনীতি এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।”

উল্লেখ্য, গত কাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে নামের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ““সামনে ইকোনমিক ডি-ডে অভিযান শুরু হচ্ছে। এটি একটি সর্বাত্মক অর্থনৈতিক অভিযান হতে চলেছে এবং আমরা চাই, সমস্ত মিত্র-অংশীদাররা যেন ইরান নামের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের পাশে থাকে। এই উন্মাদরা এখন কোনঠাসা অবস্থায় আছে এবং সামনে আমরা যেসব ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছি— সেসবের জেরে তাদের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার প্রকল্প পঙ্গু হয়ে যাবে। ইরান কখনও, কোনো দিন পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

এ অভিযান চলাকালে কোনো দেশ যদি ইরানকে সহযোগিতা করে, তাহলে সেই দেশকেও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি আরও ঘোষণা করছি যে (অভিযান চলাকালে) কোনা দেশ যদি তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমান বন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যকে ইরানকে কোনো প্রকার সহযোগিতা প্রদান করে, সেক্ষেত্রে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভুগতে হবে। তেল চোরাচালান, পণ্য বিনিময় লাইন, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন, ভুয়া কোম্পানি - এই সবকিছু এখন থেকে বন্ধ হতে হবে।”

গতকাল ট্রাম্প এই পোস্ট করার পর এক্সে তার প্রতিক্রিয়া জানালেন আরাগচি।

সূত্র : আনাদোলু এজেন্সি

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় ইজারাদার

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে: আরাগচি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা