ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বৃষ্টিতে মোবাইল ল্যাপটপ ভিজে গেলে যা করবেন

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৭:০৪

স্মার্টফোনে আবহাওয়ার আপডেট দেখেই বের হলেন, ঝলমলে রৌদ্রজ্জ্বল থাকবে দিনটি। কিন্তু অফিসের জন্য বের হয়েই পড়লেন ঝুম বৃষ্টিতে। নিজেতো কাক ভেজা হলেনই সঙ্গে থাকা স্মার্টফোন, ল্যাপটপ ভিজে একাকার। পানিতে ভিজে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।

যদি আপনার ফোন বা ল্যাপটপ ভিজে যায়, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুন। এটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। পরিবর্তে একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। চাল বা সিলিকা জেল প্যাকেট দিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখুন।

ল্যাপটপের ক্ষেত্রে

>> যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।

>> ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।

>> ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।

>> তবে ল্যাপটপ শুকানোর ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ভুলেও ব্যবহার করতে যাবেন না। এতে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ চালের মধ্যে রাখেন। কিন্তু এই পদ্ধতি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য কাজ করবে না।

ফোনের ক্ষেত্রে

>> প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।

>> এরপর ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার বা মাইক্রো ওভেনে দেবেন না।

>> ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। ভালো করে মুছে নিন।

>> ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

>> ফোনের ভেতরে পানি ঢুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে অনেকটাই।

> এবার ফোনটি চালের পাত্রে রেখে দিন। ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। তবে সব ক্ষেত্রে এটি কাজে নাও দিতে পারে। সেক্ষেত্রে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটি এই অবস্থায় রেখে দিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়