ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় রয়েছে টিকটকের বিনিয়োগকারীরা

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় পড়েছে। চীনা মালিকানাধীন অ্যাপটির মার্কিন কার্যক্রম বিক্রির সময়সীমা আরও এক দফা বাড়তে যাচ্ছে। এর ফলে সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারীরা পড়েছেন অপেক্ষার ঘোরে।

টিকটক কিনতে আগ্রহী ধনকুবের বিনিয়োগকারী ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট জানিয়েছেন, তারা এখন শুধু অপেক্ষা করছেন। বিবিসিকে তিনি বলেন, পরিস্থিতি কী দাঁড়ায়, সেটিই দেখছেন তারা। তবে সুযোগ এলে এগোতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

ম্যাককোর্ট বলেন, প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। এখন সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি আইন পাস করে। সেই আইনে বলা হয়, চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রি করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হবে।

আইনপ্রণেতাদের অভিযোগ ছিল, বাইটড্যান্সের সঙ্গে চীনা সরকারের সম্পর্ক রয়েছে। এতে মার্কিন ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে পড়তে পারে। জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে আইনটি পাস করা হয়।

টিকটক ও বাইটড্যান্স শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ব্যবহারকারীদের তথ্য নিরাপদ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বে থাকাকালে আইনে স্বাক্ষর করেন। ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও আইনটি বহাল রাখে।

তবে বাস্তবে বিক্রির সময়সীমা একাধিকবার পিছিয়েছে। আগামী মঙ্গলবার পঞ্চম দফায় সময় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে এমনটাই জানা গেছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটক বিক্রির একটি সমঝোতা হয়ে গেছে। তিনি বলেছিলেন, এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মতিও রয়েছে। তবে সেই দাবি বাস্তবে রূপ নেয়নি।

ট্রাম্প আরও বলেছিলেন, ‘সুশৃঙ্খল’ মার্কিন বিনিয়োগকারীরা টিকটক কিনবেন। তাদের মধ্যে ওরাকলের ল্যারি এলিসন ও ডেলের মাইকেল ডেলের নামও উল্লেখ করা হয়।

অক্টোবরে ট্রাম্প ও শির বৈঠকে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শেষ হলেও কোনো চুক্তি হয়নি। চীন বা বাইটড্যান্স—কেউই বিক্রির অনুমোদনের কথা জানায়নি।

এ অবস্থায় বিশ্লেষকদের ধারণা, সময়সীমা আবারও বাড়বে। কারণ এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট বলেন, টিকটকের মতো প্ল্যাটফর্ম অত্যন্ত প্রভাবশালী। এ ধরনের প্ল্যাটফর্মের ক্ষমতা সীমিত হাতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন।

ম্যাককোর্টের বিনিয়োগকারী দলে আছেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান। আছেন কানাডীয় বিনিয়োগকারী কেভিন ও’লিয়ারিও।

ম্যাককোর্ট জানান, তিনি চান টিকটক আইন মেনে পরিচালিত হোক। হোক বিক্রি, না হয় বন্ধ।

তিনি আরও বলেন, চীনা প্রযুক্তি ছাড়াই টিকটক চালাতে চান তিনি। বিশেষ করে বিতর্কিত রিকমেন্ডেশন অ্যালগরিদম বাদ দেওয়ার পক্ষে তিনি। তার ‘প্রজেক্ট লিবার্টি’ বিকল্প প্রযুক্তি তৈরি করেছে বলেও দাবি করেন।

টিকটকের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। সেই অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা।

টিকটক

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু