ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সকালের যে অভ্যাসগুলো দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩২

রক্তে মোমের মতো এক ধরনের পদার্থ হলো কোলেস্টেরল। মানবদেহে কোষ গঠনের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শরীরের জন্য এর অত্যাধিক মাত্রা ক্ষতিকারক হতে পারে। WHO অনুসারে, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ২.৬ মিলিয়ন মৃত্যুর কারণও হতে পারে (মোট কোলেস্টেরলের ৪.৫%)।

শুধু তাই নয়, উচ্চ কোলেস্টেরল মানবদেহে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যার ফলে এটি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সহায়তা করতে পারে ওষুধ। তবে সকালের অভ্যাসে ছোট ছোট পরিবর্তনও কমাতে পারে কোলেস্টেরল।

চলুন জেনে নেওয়া যাক সকালের যেসব অভ্যাস দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল—

কফির পরিবর্তে গ্রিন টি পান করুন

সকালে যদি আপনার কফি পান করার অভ্যাস থাকে, তাহলে এটির পরিবর্তে গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন। গ্রিন টি ক্যাটেচিন সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট যা LDL কোলেস্টেরল কমাতে সহায়তা করে। সকালে এক কাপ গ্রিন টি পান করলে হৃদপিণ্ডের সুরক্ষার পাশাপাশি শরীরের শক্তিও বৃদ্ধি পায়।

লেবুপানির সতেজতা

সকালে খালি পেটে লেবুর রস দিয়ে হালকা গরম পানি পান করলে তা শরীর পরিষ্কার করে। পাশাপাশি লিপিড বিপাক উন্নত করতেও সাহায্য করে। লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্ষতিকর কোলেস্টেরল (LDL) কমায়। ধমনীতে প্লাক জমা হওয়াও রোধ করতে পারে। এটি দিন শুরু করার একটি সহজ এবং সতেজ উপায় হতে পারে।

সকালে দ্রুত হাঁটা

প্রতিদিন সকালে ২০-৩০ মিনিটের দ্রুত হাঁটা আপনার কোলেস্টেরলের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। নিয়মিত শারীরিক কার্যকলাপ ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। অন্যদিকে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। সকালের হাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনার বাকি দিনকে ইতিবাচক রাখে।

ফাইবার সমৃদ্ধ নাস্তা

সকালে প্রতিদিন আপনার নাস্তায় উচ্চ দ্রবণীয় ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস, চিয়া বীজ অথবা আপেল এবং কলার মতো ফল রাখুন। দ্রবণীয় ফাইবার পরিপাকতন্ত্রের কোলেস্টেরলের সঙ্গে আবদ্ধ হয়, যা রক্তে শোষিত হতে বাধা দেয়। এই অভ্যাসটি কেবল LDL কমানোর পাশাপাশি আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতেও সাহায্য করে।

বাদাম এবং বীজ

আপনার সকালের রুটিনে এক মুঠো বাদাম যোগ করুন। সকালে বাদাম, আখরোট বা তিসির বীজ একসঙ্গে খান। এই বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা LDL কমানোর সঙ্গে সঙ্গে HDL (ভালো কোলেস্টেরল) মাত্রা উন্নত করে। বাদামে ক্যালোরি বেশি থাকে বলে মনে রাখবেন এক মুঠো বাদাম খেলেই যথেষ্ট।

সকালের যোগব্যায়াম বা স্ট্রেচিং

মৃদু যোগব্যায়াম বা স্ট্রেচিং মানসিক চাপ কমাতে পারে। মানসিক চাপ কিন্তু উচ্চ কোলেস্টেরলের মাত্রায় অবদান রাখে। কোবরা বা সেতু বন্ধাসনের মতো ভঙ্গী রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখে। ১০-১৫ মিনিটও কিছুটা পার্থক্য আনতে পারে।

সকালে চিনিযুক্ত খাবার খাবেন না

সকালের নাস্তায় চিনিযুক্ত পেস্ট্রি এবং মিষ্টিযুক্ত পানীয় বাদ দিন। অতিরিক্ত চিনি ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। আপনার স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস না করে আপনার মিষ্টি স্বাদ পূরণ করতে মধু বা তাজা ফলের মতো প্রাকৃতিক মিষ্টির দিকে মনোনিবেশ করুন।

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে কী কী করবেন আর করবেন না আসুন তা নিয়ে একটু

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে বয়সটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক নারীর শরীরে ডিম্বাণু উৎপাদনের নির্দিষ্ট

যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে

আমরা যা খাই, সেসব খাবার আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা- দুইদিকেই প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের

দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

দুগ্ধজাত খাবার বিশ্বব্যাপী খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ। আমাদের চায়ের দুধ থেকে শুরু করে পাতে থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

দেশের বাজারে বাড়ল সোনা ও রুপার দাম

তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮৫৭ সালে ডেনমার্ককে ক্ষতিপূরণ দিয়ে টোল বন্ধের বাস্তবতা হরমুজে

আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-লেবানন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আস্থার সংকট 'এক রাতে' দূর হবে না: ভ্যান্স

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর