ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ইফতারে স্বাস্থ্যকর চানা মসালা

লাইফস্টাইল ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১২:৪৩

রমজানে ইফতারের টেবিলে মুখরোচক নানা পদ রাখা হয়। তবে কেবল স্বাদের কথা ভাবলে চলবে না। শরীরের কথাও মাথাও রাখতে হবে। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে এমন খাবার খাওয়া উচিত যা স্বাস্থ্যের উপকার করবে, পেটও ভরাব।

ছোলা দিয়ে তৈরি ভিন্নধর্মী একটি পদ ‘চানা মসালা’। সহজ ও সুস্বাদু একটি স্বাস্থ্যকর খাবার এটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১ কাপ- ছোলা

১ টেবিল চামচ- তেল

১ চা চামচ- জিরা

১ চা চামচ- বিভিন্ন মশলা গুঁড়া (ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো)

১ চা চামচ- লবণ

২ টেবিল চামচ- টমেটো পিউরি

২ টেবিল চামচ- কাঁচা মরিচ ও ধনেপাতা কুঁচি

১ টেবিল চামচ- লেবুর রস

১ টেবিল চামচ- ধনে পাতা

ছোলা বা চানা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ছোলা প্রেশার কুকারে দিয়ে এর সঙ্গে এক কাপ পানি, লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিন।

প্রেসার কুকারে ৩-৪টি সিটি দিয়ে ছোলা সেদ্ধ করে দিন। এবার একটি প্যানে তেল দিন এবং কম আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে এতে জিরা দিন। জিরে ফেটে যাওয়ার পর, টমেটো কুঁচি, কাঁচা মরিচ এবং ধনেপাতা কুঁচি দিন।

মসলাগুলো ভালো করে কষিয়ে নিন। মসলার রং হালকা সোনালী হয়ে এলে, রান্না করা ছোলা মসলার সঙ্গে যোগ করে ভালো করে মিশিয়ে নিন। ২ মিনিট রান্না করার পর, চুলার আঁচ বন্ধ করে দিন।

আঁচ বন্ধ করার পর, লেবুর রস আর সবুজ ধনেপাতা যোগ করুন এবং ভালোভাবে মেশান। ব্যাস, সুস্বাদু চানা মসালা রেডি।

আমার বার্তা/জেএইচ

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

স্কুলপড়ুয়া শিশুদের বয়স হলো শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা