ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেসব ফল শরীরের ওজন বাড়ায়

আমার বার্তা অনলাইন:
০১ মে ২০২৫, ১৪:৫৫

শরীরের ওজন বাড়ার পেছনে অনেক কারণ থাকে। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু সবজি ও ফল রয়েছে কি না, যা ওজন বাড়াতে ভূমিকা রাখছে তা অনেকেই বুঝতে পারেন না।

কোন কোন সবজি ও ফল ওজন বাড়াতে পারে, চলুন জেনে নিই স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ারের পুষ্টিবিদ ইরার কাছ থেকে।

পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন, মাটির নিচে জন্মানো যেসব সবজি রয়েছে সেগুলোর মধ্যে সুগার কনটেন্ট বা শর্করা বেশি থাকে। এ কারণে ওজন বাড়ে। যেমন- মাটির নিচে জন্মানো আলু, মুলা, গাজর, মিষ্টি আলু, কচুর লতি, কচুর মুখি ইত্যাদি। শুধু ওজন বাড়ার জন্যই নয়, যারা ডায়াবেটিসের রোগী তাদেরও এই ধরনের সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত।

পানি জাতীয় সবজি খেলে ওজন বাড়ে না। কারণ সেগুলোতে সুগার কনটেন্ট কম থাকে। মূলত ক্যালরি বেশি, সুগার কনটেন্ট বেশি এমন সবজি ওজন বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।

যেসব সবজি ওজন বাড়ায়। যেমন:

সাদা আলু: আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, যা ওজন বাড়াতে সাহায্য করে। আলুতে থাকা ক্যালরি ও সুগার ওজন বাড়াতে পারে।

মিষ্টি আলু: মিষ্টি আলু খেতে মিষ্টি হয়। এটিতে শর্করার পরিমাণ অনেক বেশি। মিষ্টি আলু ক্যালরি ও সুগার বাড়িয়ে দেয়, যার ফলে ওজন বাড়তে পারে।

কচু জাতীয় খাবার: কচুর লতি, কচুর মুখি এগুলো মাটির নিচে হয়। এতে কার্বোহাইড্রেট, শর্করা ও ফাইবার থাকে, যা ওজন বাড়ায়।

মিষ্টি কুমড়া: যদিও মিষ্টি কুমড়া মাটির নিচে হয় না, এর স্বাদ চিনি জাতীয় বা মিষ্টি লাগে খেতে। এই সুগার যদি পরিমাণে বেশি খাই, আমাদের শরীরে ফ্যাটযুক্ত হয়। এই অতিরিক্ত ক্যালরিই ফ্যাট হিসেবে ওজন বাড়ায়।

শালগম, মূলা: মাটির নিচে জন্মানো শালগম ও মূলা অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়ে।

গাজর: গাজর ওজন বাড়াতে ভূমিকা রাখে। অনেক সময় আমরা এটি কাঁচা কিংবা সালাদ হিসেবে খাই। যার ফলে শরীর সরাসরি শর্করা গ্রহণ করে নেয়। আবার হালুয়া তৈরি করে খাওয়ায় সময় এতে অতিরিক্ত চিনি যুক্ত করার ফলে ক্যালরির পরিমাণ আরো বেশি বেড়ে যায়। সুতরাং রান্না করে কিংবা কাঁচা যেকোনো উপায়েই গাজর ওজন বাড়ায়।

ভুট্টা: ভুট্টা বা বেবি কর্ন কিছুটা মিষ্টি স্বাদযুক্ত। পরিপক্ক ভুট্টা, কর্নফ্লাওয়ারে ক্যালরির পরিমাণ বেশি থাকে, যা ওজন বাড়াবে।

পুষ্টিবিদ ইরা আরও বলেন, প্রায় সব ধরনের মিষ্টি জাতীয় ফল ওজন বাড়াতে ভূমিকা রাখে। গ্রীষ্মকালীন ফল আম, কাঁঠাল, লিচুর মধ্যে প্রচুর পরিমাণে সুগার, গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। পরিমাণের চেয়ে বেশি খেলে এসব ফল ওজন বাড়াবে।

আম: পাকা আমে শর্করার পরিমাণ বেশি থাকে, ক্যালরিও বেশি। মাঝারি আকারের একটি আম খাওয়া ভালো, আর বড় আকারের হলে খাওয়ার পর হাঁটাহাঁটি করতে হবে। আর ডায়াবেটিসের রোগীরা মাঝারি আকারের আমের অর্ধেক খেতে পারবেন। সেক্ষেত্রে আম অতিরিক্ত পরিমাণ খাওয়ার কারণে ওজন বেড়ে যেতে পারে।

লিচু: অনেক বেশি পরিমাণে সুগার থাকে লিচুতে, যা ওজন বাড়াতে সাহায্য করে।

কলা: কলায় কার্বোহাইড্রেট, সুগার ও গ্লুকোজ রয়েছে, যা ওজন বাড়িয়ে দেয়।

কাঁঠাল, তরমুজ, পেঁপে, ড্রাগন: মিষ্টিজাতীয় ফল কাঁঠাল, তরমুজ, পেঁপে ও ড্রাগন ফল অতিরিক্ত খাওয়ার কারণে ওজন বাড়তে পারে।

খেজুর: খেজুর দুই কিংবা তিনটার বেশি সাধারণত খাওয়া যায় না। এতে ক্যালরির পরিমাণ বেশি থাকে, তাই পরিমাণে বেশি খেলে ওজন বাড়ে।

কিশমিশ: শুকনো আঙুর বা কিশমিশে শর্করা ও ক্যালরি বেশি থাকায় ওজন বাড়াতে পারে।

আনারস: মিষ্টি আনারসে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা ওজন বাড়ায়।

ডাব: ডাবের পানি শরীরের ওজন বাড়াতে ভূমিকা রাখে না। কিন্তু ডাবের শাসে, নারকেলে শর্করা ও ফ্যাট বেশি থাকে। তাই ডাবের শাস, নারকেল বেশি পরিমাণ খাওয়ার কারণে ওজন বাড়তে পারে।

আতা: আতা ফল সুগার ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যা ওজন বাড়াতে সাহায্য করে।

পুষ্টিবিদ ইরা আরও বলেন, আমাদের দেশে ঋতু অনুযায়ী যেসব সবজি ও ফল পাওয়া যায় সেগুলো ওই পরিবেশে শরীরের জন্য উপকারী। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতকালে যেসব রোগব্যাধি হয় সেইসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য উপযোগী সবজি ও ফল পাওয়া যায়। তাই ঋতুভিত্তিক সবজি ও ফল সীমিত পরিমাণে খাওয়া উচিত। ওজন যাতে না বাড়ে সেজন্য মাটির নিচে জন্মানো ও মিষ্টিজাতীয় সবজি ও ফল কম খেতে হবে।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু