ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

টানা ১ সপ্তাহ না ঘুমালে হবে যে মারাত্মক ক্ষতি

আমার বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৫, ১২:৩৫

মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ঘুম অপরিহার্য। আজকাল দেখা যায় অনেকের মধ্যেই ঠিকমতো ঘুম না হওয়ার প্রবণতা দেখা যায় ফলে এর প্রভাব পড়ে দৈনন্দিনের কাজকর্মে। দীর্ঘমেয়াদি ঘুমের অভাব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তবে আপনার যদি টানা এক সপ্তাহ ঠিকমতো ঘুম না হয়, তাহলে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস, মনোযোগ ও স্মৃতিশক্তি হ্রাস ও সিদ্ধান্ত গ্রহণে সমস্যাসহ হতে পারে মারাত্মক পরিণতি। এ প্রসঙ্গে ভারতের নিউরোলজিস্ট ডা: শ্যামলাল এস বলেন, ‘৪৮ ঘন্টারও বেশি সময় না ঘুমালে মনোযোগ ও স্মৃতিশক্তি হ্রাস পাওয়াসহ মস্তিষ্কের কার্যক্ষমতা ধীর হয়ে যেতে থাকে এবং মানুষ উদ্বিগ্ন, বিরক্ত হয়ে যায় এবং ক্রমাগত মানুষের মেজাজ পরিবর্তন হতে থাকে।‘

ঘুমের অভাব মস্তিষ্কের পাশাপাশি মানসিক ও শারীরিক মস্তিষ্কের কার্যকারিতাসহ প্রায় প্রতিটি দিককেই প্রভাবিত করে। যা আপনি ৪৮ ঘণ্টার মধ্যে দেখতে পারবেন। তারপর তৃতীয় দিনের মধ্যে হ্যালুসিনেশন, প্যারানয়াসহ দিশেহারা হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতে পারে। এরপর ৫ম থেকে ৭ম দিনের মধ্যে, তীব্র মস্তিষ্কের বিকৃতি দেখা দেয়। দৃশ্যমান এবং শ্রবণশক্তির হ্যালুসিনেশন বেড়ে ওঠে। পাশাপাশি, স্মৃতি গঠনেও ক্ষতিগ্রস্ত হয়। কথাবার্তা ঝাপসা হয়ে যেতে শুরু করে এবং চিন্তাকরার ক্ষমতা একদম কমে যেতে পারে।

ঘুমের অভাবে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যা সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং গ্লিম্ফ্যাটিক সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে না-যা সময়ের সাথে সাথে আলজাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের কারণ হতে পারে।

এক সপ্তাহ ঘুম না থাকলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। ফলে মস্তিষ্কের অবক্ষয়, মেজাজ ক্রমাগত পরিবর্তন, হ্যালুসিনেশন এবং শারীরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে ফলে একসময় মস্তিষ্কের কার্যক্ষমতা বন্ধ হয়ে হতে পারে মৃত্যু পর্যন্ত। দীর্ঘস্থায়ী ঘুম না হলে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। কারণ ঘুম শুধু ঐচ্ছিক নয় - মানসিক স্বচ্ছতা, স্মৃতিশক্তি এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: নিউজ ১৮

আমার বার্তা/জেএইচ

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

ময়দা এমন একটি উপাদান যা আমরা বেশিরভাগ সময়ে কোনো দ্বিধা ছাড়াই খেয়ে থাকি। রুটি, বিস্কুট,

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

রোজেলা  মালভেসি পরিবারের পাটজাতীয় একটি ফসল যার বৈজ্ঞানিক নাম Hibiscus sabdariffa L.। রোজেলা আফ্রিকার পশ্চিমাঞ্চল

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো রান্নাঘরে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ কমানো।

জানেন রাতে আদা চা খেলে কী হয়?

দিনভর কাজ শেষে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অভ্যাস। আর সেই চায়ে যদি থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা