ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৭:২২

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি খাড়া ব্যানার প্রতিষ্ঠান প্রধানরা স্ব-উদ্যোগে প্রিন্ট করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করলে সেবাগ্রহীতা এবং জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা পাবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি রয়েছে বললেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমতাবস্থায়, সব সরকারি যোগাযোগে নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং তার আওতাধীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

আমার বার্তা/এমই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। এদিকে অতিরিক্ত যানবাহনের

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্রসীমার সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান গণতান্ত্রিক সরকার অনমনীয় ও আপসহীন অবস্থান

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সাত সদস্যের একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে