ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ২০:০৮

ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

সোমবার (২৫ মে) মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। প্যারা স্পোর্টস কার্নিভালে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন ঘটল।

সহায়তা প্রদান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে গণমাধ্যমসহ যারা মানবিক দিক থেকে কাজ করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

তিনি মনে করেন, এই ধরনের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। প্রতিমন্ত্রী সমাজ ও রাষ্ট্রের সব দায়িত্বশীল ও সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে সমাজের বড় বড় সমস্যাগুলো অনায়াসেই সমাধান হয়ে যায়।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ইতোমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা-মা যেন আর কোনো হতাশা বা লজ্জায় না ভোগেন, বরং তারা যেন সুস্থ সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেন, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। আগামী জুনের পর থেকেই দেশের সবকটি জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারটি। একই সাথে তারা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার আকুল ইচ্ছা ও স্বপ্নের কথা জানান।

অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল।

আমার বার্তা/এমই

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস ডে লা

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

৫ জুন হামজা-সামিতদের ম্যাচ সান মারিনোতে। সেই ম্যাচ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প।

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

আগামী ১ জুনের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড  চূড়ান্ত করতে হবে দলগুলোকে। ব্রাজিল, ফ্রান্সের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি