ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৩:২৩

কৃষি কার্ড করার ফলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, কৃষি কার্ডের কারণে সারা দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। এতে করে কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয় তা আমরা জানতে পারবো। কোনো এলাকায় আলু বেশি উৎপাদন হবে তাদের বলে দিতে পারবো চাহিদা কতো। তখন কৃষকেরা চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। যোগান ও চাহিদার সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না।

‎শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

‎তিনি বলেন, একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। বেশি উৎপাদনের কারণে চাহিদার বেশি সবজির দাম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, কৃষকের ক্ষেতে টমেটো আছে৷ কিন্তু দাম না পাওয়ায় টমেটো তুলে না। কারণ ক্ষেত থেকে নিয়ে বাজারে নিতে যে খরচ সেটিও পাওয়া যায় না। এতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন।

‎‘সেজন্য সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার কথা ভাবছে। প্রধানমন্ত্রীর কনসেপ্ট থেকে ইউনিয়নে কোল্ডস্টোরেজ করা হবে। এবং সেটি সোলার প্যানেলের মাধ্যমে রান করবে। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে না।’

‎কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের অর্থনৈতিক অগ্রগতি দরকার। কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে যারা হতদরিদ্র কৃষক, যারা কৃষি ঋণে জর্জরিত, তাদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আমার বার্তা /জেএইচ

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে। জুলাই-আগস্ট

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাইকে

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: আমির খসরু

কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

উপকূলে সুস্পষ্ট লঘুচাপ: কমছে গরম, কাল থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

ভারতে ইনস্টাগ্রামের আড়ালে ভয়াবহ অন্ধকার জগৎ

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

খামেনির শেষ শ্রদ্ধায় ইরানে সৌদি প্রতিনিধি, বাদশাহ ও যুবরাজের শোকবার্তা

তীব্র গরমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুই মরদেহ উদ্ধার

খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে: স্পিকার

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল