ই-পেপার বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১০:২৬

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। আমাদের পুলিশ বাহিনীতে এরইমধ্যে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্তি ও সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

বিশ্ব পরিমণ্ডলে মেধা ও দক্ষতার পদ্ধতিগত আদান-প্রদানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সেরা অনুশীলন এবং প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগি করতে পারবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনের প্রস্তাব করেন। মন্ত্রী একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্ত্রী একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল উপস্থিত ছিলেন।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সুনির্দিষ্ট ও দূরদর্শী প্রস্তাবনা এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম (ডিপিও), অপারেশনাল সাপোর্ট (ডিওএস) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেলরা অংশ নিয়েছেন।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

বাংলাদেশের চলমান বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমে সহায়তা করতে নিজেদের অংশীদারিত্ব আরও জোরদার করেছে সুইডেন সরকার

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

টানা বর্ষণে কক্সবাজারে গত চার দিনে মোট ৫০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকা বিদ্যুৎহীন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

ন্যাটো সম্মেলনে স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ সাংবাদিকরা আসামি

উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

সোনার গহনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা 

আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার

‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি রুপি ফ্রিজ করল ইডি

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, লক্ষ্য হরমুজ প্রণালিকে মুক্ত করা

১১২ কোটি টাকার বেতন ছেড়ে পর্তুগালের কোচ হতে যাচ্ছেন হোর্হে হেসুস

খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে যৌথ অভিযান, ৩ জনকে জরিমানা, ১ জনের কারাদণ্ড

৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

সংবিধানে তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু