ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১১২ কোটি টাকার বেতন ছেড়ে পর্তুগালের কোচ হতে যাচ্ছেন হোর্হে হেসুস

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৬, ১০:২৯

পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন হোর্হে হেসুস। পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলা-এর তথ্য অনুযায়ী, ৭১ বছর বয়সী এই কোচ নিজের দেশের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন পূরণ করতে বছরে প্রায় ৪৬.৫ মিলিয়ন রিয়াল আয় (বাংলাদেশি টাকায় প্রায় ১১২ কোটি টাকারও বেশি) ত্যাগ করতে রাজি হয়েছেন। আনুষ্ঠানিক চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে।

হেসুস দায়িত্ব নেবেন রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হিসেবে। স্পেনের কাছে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দুই দিন পর গতকাল বুধবার (৮ জুলাই) মার্তিনেজের চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

নতুন কোচ হিসেবে হেসুসের মূল লক্ষ্য হবে ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গড়ে তোলা। ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে।

এই দায়িত্ব গ্রহণ করতে গিয়ে হেসুস বড় ধরনের আর্থিক ত্যাগ স্বীকার করেছেন। আল নাসর এর কোচ থাকাকালে তিনি বছরে ১ কোটি ২০ লাখ ইউরো (প্রায় ৭০.৮ মিলিয়ন রিয়াল) বেতন পেতেন। কিন্তু পর্তুগাল জাতীয় দলের দায়িত্বে তার বার্ষিক নির্ধারিত বেতন হবে ৪০ লাখ ইউরো (প্রায় ২৩ মিলিয়ন রিয়াল)।

সৌদি আরবে হেসুসের শেষ মৌসুম ছিল অত্যন্ত সফল। তিনি আল নাসর-কে লিগ শিরোপা জিতিয়ে ক্লাবটির ইতিহাসে ১১তম লিগ ট্রফি এনে দেন।

আমার বার্তা /জেএইচ

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

বিশ্বকাপে নায়ক হওয়ার জন্য সব সময় গোল করতে হয় না। কখনো কখনো একটি নিষ্পাপ হাসি,

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে নিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে

নিকোর গোলটা কি আসলেই বাতিল হওয়া উচিত ছিল?: ভিএআর, আর্জেন্টিনা ও অন্তহীন কিছু প্রশ্ন

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালের রেশ কেটে গেছে। যে মহারণে আর্জেন্টিনা ঠিক নিজের চেনা রূপে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে