ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

কর্মকর্তাদের সঙ্গে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের মতবিনিময়

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:২০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ প্রথমবারের মতো অফিস করছেন। বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে তারা দুদকে প্রবেশ করেন। সকাল ১০টায় পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালকসহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া আজ জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার কথা রয়েছে তাদের। মঙ্গলবার (১৮ আগস্ট) তারা দুপুর ২টায় মন্ত্রীপরিষদ বিভাগে যোগদান করেছেন বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান।

গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী তাদের হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ থেকে অবসরে যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি ৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।

২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত স্বাধীন দুদকের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান থেকে সর্বশেষ মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পর্যন্ত মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করে। রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা জটিলতায় মাত্র তিনটি কমিশন পুরো মেয়াদ পূর্ণ করতে পেরেছিল। বাকি চার কমিশন মেয়াদ পূর্ণ করার আগে বিদায় নিতে হয়। সর্বশেষ মোমেন কমিশন মেয়াদ পূরণ না করেই বিদায় নিয়েছে।

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা উথমান বলেছেন, ২০২৪ সালে বৈশ্বিক হালাল বাজারের আকার ছিল প্রায় ২

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার

তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনকে

জ্বালানি-অর্থ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কাতার যৌথ ওয়ার্কিং গ্রুপ

বাংলাদেশ ও কাতারের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হলফনামায় তথ্য গোপন : হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

জ্বালানি-অর্থ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কাতার যৌথ ওয়ার্কিং গ্রুপ

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক শস্য বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রতিবেদন

আইসিজের মামলা রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা বাড়াবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের উপকূলীয় ৭ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ৩ নম্বর সতর্কতা

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিয়ে ভাঙার পরদিন অন্য মেয়েকে বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

কর্মকর্তাদের সঙ্গে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের মতবিনিময়

ইরানের সঙ্গে সব বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ করল আমিরাত

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী