
নিরাপত্তার দোহাই দিয়ে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।
পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর আর হচ্ছে না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র বা ক্লিয়ারেন্স না পাওয়ায় শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, 'সরকার এখন নিরাপদ মনে করতে পারছে না। সরকারের পক্ষ থেকে নিউজ গেছে না আসার জন্য, আপাতত। আপাতত না আসার জন্য, স্থগিত রাখার জন্য সরকারের অনুমতি অনুরোধ করছে, দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে।'
সফরের অনুমতি না মেলার পেছনের কারণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয় বলে শেষ মুহূর্তে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মূলত নিরাপত্তাজনিত শঙ্কার কারণেই তার বাংলাদেশ সফর বাতিল করতে হয়েছে।

