ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

আদর্শিক চেতনার দিক দিয়ে আমরা সবার থেকে আলাদা: শিবির সভাপতি

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১২:০৯
আপডেট  : ২০ অক্টোবর ২০২৫, ১২:১২

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের কারণে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাঁড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সে আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে।’

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠিতে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এখন আরেক দল মসজিদে আমাদের কুরআনের তালিমেও হামলা করে কয়েক ভাইকে আহত করেছে। তাদের সঙ্গে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার। আদর্শিক চেতনার দিকটা সব দলের মধ্যে নাই। একারণে আমরা সবার থেকে আলাদা।’

সংগঠনের জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুজ্জামান পরিচালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত কর্মী সাওদা

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: জামায়াত আমির

গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি

জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

আজ থেকে সংসদ চলবে দুইবেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায়

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি