ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়া-তারেককে নিয়ে এভারকেয়ারের সামনে গুজবের ছড়াছড়ি

আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নানা গুজব ছড়িয়ে পড়েছে।

এভারকেয়ার হাসপাতালের সামনে থাকা অনেকেই দাবি করছেন সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে রওনা দিয়েছেন। কেউ কেউ বলছেন, খালেদা জিয়া লাইফসাপোর্টে রয়েছেন। কেউ বলছেন, তার চিকিৎসা নিয়ে সংশ্লিষ্টরা মিথ্যা তথ্য দিচ্ছেন। কেউ আবার বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও শোচনীয় পর্যায়ে গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সরেজমিনে এভারকেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতা ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন গুজব শোনা যাচ্ছে।

তবে তারেক রহমান ফিরছেন কিনা, তা নিয়ে বিএনপি কোনো কিছুই এখনও জানায়নি। দলটির শীর্ষ নেতারা শুধু বলছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব দ্রুত দেশে ফিরবেন। অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান এখনো কোনো ট্রাভেল পাস চাননি। যে কারণে তার ফেরার বিষয়টি এখনও ধোঁয়াশায় রয়েছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তারেক রহমান দেশের ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তিনি ট্রাভেল পাসও চাননি। তবে তিনি পাস চাইলে দ্রুত সময়ের মধ্যে সেটি ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, সে ক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দল ও জিয়া পরিবারের।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী সিসিইউতে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, দল থেকে এ বিষয়টি স্পষ্ট করা হলেও তাকে নিয়ে গুজব ছড়িয়েই যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব গুজব নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। এ পরিস্থিতিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। বিএনপি চেয়ারপারসন এভারকেয়ারে চিকিৎসা নিতে পারছেন। তার মেডিকেল বোর্ড সবধরনের চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছে।

ডা. জাহিদ বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের আরও সহযোগিতা চাই। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং এই যাত্রায়ও আপোষহীন নেত্রী সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিতে

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

অজ্ঞাত পরিচয়ে ‘তৌহিদি মুসলিম জনতা’ নামে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উড়ো চিঠি পাঠিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না: বিজিবি

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আফসিয়া

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় মামলা ডিবিতে হস্তান্তর

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’