ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৫, ১৩:৩০

রিয়াদ থেকে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মো. জহিরুল ইসলাম (৪০)।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে তার জানাজায় প্রায় হাজারও মানুষ অংশ নেন।

নিহত মো. জহিরুল ইসলাম বেগমগঞ্জ এখলাশপুর ৮নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ইসলাম মিয়াজি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে জহির মেজো। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে নিজ এলাকায় ওয়ার্কশপের ব্যবসা দেন। তারপর ২ বছর আগে ফের ভাগ্য পরিবর্তন করতে সৌদি পাড়ি জমান। গত ১৬ জুলাই রিয়াদ থেকে কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে হাসপাতালে ভর্তি করান সহকর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জহিরুলের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিকেলে বাড়ির উঠানে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা মনির হোসেন।

জহিরুল ইসলামের প্রতিবেশী নুর মোহাম্মদ বাবু বলেন, জহির ভাইয়ের ব্যবহার অনেক ভালো ছিল। দেখা হলেই তিনি হাসিমুখে কথা বলতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেক মানুষজন এসেছে। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছি না। তার ইচ্ছা ছিল সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনবে, অভাবগুলো দূর করবে। কিন্তু আজ তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।

জহিরুল ইসলামের ভাই মহিন উদ্দিন বলেন, পরিবারের স্বপ্ন পূরণ করতে আমার ভাই প্রবাসে পাড়ি দিয়েছিল। কিন্তু ২ বছরের মাথায় আজ কফিনবন্দি হয়ে ফিরেছে। আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছি। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ২ বছর আগে সৌদি পাড়ি দেন মো. জহিরুল ইসলাম। তার মৃত্যুতে সবাই শোকাহত। জহিরুল ইসলাম ফিরবে এটা সবার স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই ফেরা জীবনের শেষ ফেরা হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক নজর মরদেহ দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। জানাজা শেষে তাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় দিয়েছে সবাই।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ