ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৫:৩৭

বাহরাইনের ঈসা টাউনে প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মানামা। শুক্রবার (১ আগস্ট) ঈসা টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে কনস্যুলার সেবা দেওয়ার পাশাপাশি বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক নিয়ম, শ্রমিক অধিকার, ভিসা সংশোধনের নিয়ম এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক সেমিনারও অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়া নিজে ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের নানা সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের সুরক্ষা ও সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।’

ক্যাম্পে বাংলাদেশ দূতাবাস ছাড়াও বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইমিগ্রেশন, পাসপোর্ট ও রেসিডেন্সি কর্তৃপক্ষের (এনপিআরএ) প্রতিনিধিরা অংশ নেন।

ক্যাম্পে ঈসা টাউন, তুবলী, জিদআলি, সালমাবাদসহ আশপাশের এলাকার শত শত প্রবাসী কনস্যুলার ও শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন— পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, চিকিৎসা পরামর্শ ইত্যাদি গ্রহণ করেন।

কমিউনিটির অংশগ্রহণে মুখর এই আয়োজনের প্রশংসা করেন আগত প্রবাসীরা। দূতাবাস সূত্রে জানা গেছে, এ ধরনের প্রবাসীবান্ধব ক্যাম্প ভবিষ্যতেও বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আয়োজন করা হবে।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু