ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৫

আমার বার্তা অনলাইন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেতাপাকের ডানাউ কোতার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিসহ ১২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেতাপাকের ডানাউ কোতার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিসহ ১২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৮১ জন পুরুষ, ৪৩ জন নারী এবং একজন কিশোরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬৯ জন মিয়ানমার, ২৫ জন ভারত, ১২ জন ইন্দোনেশিয়া, ১৪ জন পাকিস্তান এবং ৫ জন বাংলাদেশের নাগরিক।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কুয়ালালামপুর শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তারা অভিযোগ করেন, অবৈধ বিদেশি অভিবাসীরা এই আবাসিক এলাকা দখল করে আছে।

দুই সপ্তাহের নজরদারির পর অভিবাসন কর্মকর্তারা ৩৪০টি ইউনিট নিয়ে গঠিত একটি ব্লক চিহ্নিত করেন। অভিযানে চিহ্নিত ৬৪টি ইউনিট থেকে প্রায় ৪০০ জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বৈধ ভ্রমণ বা পাস সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকায় ১২৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের বেশিরভাগের কাছে বৈধ ভ্রমণ বা পাস সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ধরে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(৪) অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওয়ান মোহামেদ সওপি আরও বলেন, স্থানীয়রা অভিযোগ করেছেন যে ওই এলাকায় বিদেশিদের মদ্যপান এবং মাদক সেবনের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে বিদেশিদের কাছে বাড়ি ভাড়া দেয়ার সময় তাদের বৈধ কাগজপত্র যাচাই করা উচিত। বাড়ির মালিকদের উচিত স্থানীয়দের শান্তিপূর্ণ ও আরামদায়ক জীবন নিশ্চিত করা। যদি কোনো বাড়ির মালিক অবৈধ অভিবাসীদের আশ্রয় দেন, তাহলে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৫৬(১)(ডি) অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কনক্রিট বহনকারী মেশিনে পিষ্ট হয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

তিনি আরও জানান, যে সকল অভিবাসীর দেশে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে, তারা ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত চলা মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন ২.০’ প্রোগ্রামে অংশ নিতে পারেন। এই প্রোগ্রামের মাধ্যমে তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আমার বার্তা/এল/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা