ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় বড় অভিযানে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ জন

আমার বার্তা অনলাইন:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে একটি সমন্বিত অভিযানে ৮৯৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫০ জন বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় অভিযান শুরু হয়। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, গত চার মাস ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১০০টিরও বেশি দোকান এবং ৯টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়্যাল পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও সদস্য এই অভিযানে অংশ নেন।

অভিযানে মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৯৮ জনকে আটক করা হয়। আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশীয় ৬৪৩ জন, বাংলাদেশি ১৫০, পাকিস্তানি ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালি ২৪ এবং ভারতীয় ১০ নাগরিক রয়েছেন।

বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ নথি না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন করা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করার অপরাধে তাদের আটক করা হয়।

খায়রুল আমিনুস আরও বলেন, আটককৃত সকল বিদেশি নাগরিককে বর্তমানে সেলাঙ্গর অফিসে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।

হুঁশিয়ারি দিয়ে এই কর্মকর্তা বলেন, জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা এই আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তবে তিনি স্বীকার করেন, কিছু নিয়োগকর্তা তাদের কর্মীদের পাসপোর্ট দিয়ে অভিযানে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে যে সবাই আইন লঙ্ঘন করে না। তিনি বলেন, বিদেশি কর্মীর প্রয়োজন থাকলেও তাদের অবশ্যই দেশের নিয়ম মেনে বৈধভাবে কাজ করতে হবে। এই ধরনের অভিযান পুলাউ ইন্ডাহ ছাড়াও পুরো সেলাঙ্গর প্রদেশে অব্যাহত থাকবে

আমার বার্তা/এল/এমই

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা