ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় ফিলিস্তিন ইস্যুতে সব ধর্ম ও বর্ণের সংহতি গড়ার আহ্বান

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
আপডেট  : ০৯ অক্টোবর ২০২৫, ১৯:১৩

মালয়েশিয়ায় ফিলিস্তিন ইস্যু নিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গ্লোবাল পিস মিশনের (জিপিএম) চেয়ারম্যান ও সিনেট সদস্য ড. জুফিতরি জোহা।

বুধবার অনুষ্ঠিত ‘হিমপুনান সলিডারিটি গাজা’ সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিন শুধু মুসলমানদের ধর্মীয় বা আকিদাগত বিষয় নয়—এটি একটি বৈশ্বিক মানবিক সংকট।

তিনি আরও বলেন, অ্যান্টনি লোয়েনস্টাইন, অ্যাডাম শাপিরো ও ইসরায়েল শামিরের মতো অনেক ইহুদি কর্মীও দেখিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম মানবতার ইস্যু। মালয়েশিয়ায় এখনো অমুসলিম সমাজে সচেতনতার ঘাটতি আছে। তাই আজ এবং ভবিষ্যতের প্রতিটি আয়োজনে আমরা চাই, অমুসলিম বন্ধুরাও যেন এই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন।

একই অনুষ্ঠানে মালয়েশিয়ার ইসলামিক বোঝাপড়া ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক মাদিয়া দাতুক মোহাম্মদ আজাম মোহাম্মদ আদিল বলেন, যে কোনো বিবেকবান মানুষ ফিলিস্তিনে চলমান গণহত্যাকে উপেক্ষা করতে পারে না। ধর্ম বা জাতিগত বিভেদ ছাড়াই মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও যোগ করেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল থাকা। যারা নিরীহ মানুষকে কষ্টে দেখে চুপ থাকে, তারা মানবতার চেয়েও নিচে নেমে যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। প্রায় ১৬–২০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এবং দাতুক সানি আরাবি আল-কাহেরি।

প্রধানমন্ত্রী বলেন, গাজায় সহায়তা পাঠানো গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনটি ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ার পর, মালয়েশিয়া এখন কূটনৈতিক ও মানবিক দুইদিক থেকেই নতুন পথ খুঁজছে—যেন পরবর্তী মানবিক মিশন স্থলপথে গাজায় পৌঁছাতে পারে।

তিনি জানান, আমি সহকর্মীদের সঙ্গে বৈঠক করব—নাদিরসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন কৌশল নির্ধারণ করব। এরপর আমি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যোগাযোগ করব, যেন রাফাহ সীমান্ত মানবিক মিশনের জন্য উন্মুক্ত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব এখন নীরব থাকতে পারে না। আমরা বর্বর যুগে নেই—এটা সভ্যতার যুগ। গাজার মানুষদের খাবার, পানি, শিক্ষা, চিকিৎসা ও উপাসনালয়ের অধিকার নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বুধবার রাতে বুকিত জলিলের অক্সিয়াটা অ্যারেনা স্টেডিয়ামে আয়োজিত এই সংহতি সমাবেশে এসব কথা বলেন। সেখানে সদ্য দেশে ফেরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবী, মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে সুমুদ নুস্তারাঁ কমান্ড সেন্টারের মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়, ফিলিস্তিনের জন্য দ্বিতীয় ও তৃতীয় দফা মানবিক মিশন চালু করতে যেন পূর্ণ সহায়তা দেওয়া হয়।

ড. সানি বলেন, আমরা জানি দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই, সেই সম্পর্ক কাজে লাগিয়ে রাফাহ সীমান্তের দরজা খুলে দেওয়া হোক, যেন মালয়েশিয়া থেকে সরাসরি স্থলপথে সাহায্য পাঠানো সম্ভব হয়।

তিনি আরও যোগ করেন, আমরা প্রস্তুত—ইনশাআল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় ধাপের মিশন আমরা বাস্তবায়ন করব। আর যদি একদিন গাজা মুক্ত হয়, আমরা চাই দাতুক সেরি নিজেই নেতৃত্ব দিন, মালয়েশিয়ার পক্ষ থেকে গাজা পুনর্গঠনে।

মালয়েশিয়ার এই পদক্ষেপ কেবল মানবিক সহায়তা নয়, বরং আঞ্চলিক কূটনীতিতেও এক নতুন অধ্যায় সূচিত করছে।

কায়রো ও কুয়ালালামপুরের মধ্যে সরাসরি সহযোগিতা গড়ে উঠলে তা গাজা উপত্যকায় সাহায্য পৌঁছানোর কার্যকর পথ তৈরি করবে।

আমার বার্তা/এল/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা