ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইতালিতে খালেদা জিয়ার গায়েবি জানাজা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১৪:০৬

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে রোমে একটি মসজিদে।

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকা টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের একজন প্রতীক ছিলেন তিনি।

প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

এক মাসের জন্য সব এ‌ন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী