ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নামাজে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা যাবে

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ১৭:১৮

পুরুষরা নামাজে উভয় পায়ের আঙুলগুলো কিবলামুখী করে দাঁড়াবেন দুই পায়ের মাঝে স্বাভাবিকভাবে যতটুকু ফাঁকা থাকে ততটুকু ফাঁকা রেখে। অর্থাৎ মানুষ যখন স্বাভাবিকভাবে দাঁড়ায়, তখন যেমন ও যতটুকু ফাঁকা রেখে দাঁড়ায়, নামাজে দাঁড়ানো অবস্থায় ততটুকুই ফাঁকা রাখবেন। এটা নামাজির শারীরিক গঠন অনুযায়ী সর্বনিম্ন চার আঙুল থেকে সর্বোচ্চ এক বিঘত পরিমাণ হতে পারে।

পুরুষের জন্য নামাজে অস্বাভাবিকভাবে দুই পা দুই দিকে ছড়িয়ে দাঁড়ানো সঠিক পদ্ধতি নয়, দুই পা একেবারে মিলিয়ে রাখাও সঠিক পদ্ধতি নয়।

নারীরা নামাজে দাঁড়ানোর সময় সম্ভব হলে উভয় পায়ের গোড়ালি মিলিয়ে দাঁড়াবেন। স্থূলতার কারণে যদি কারো জন্য উভয় পায়ের গোড়ালি পুরোপুরি মিলিয়ে দাঁড়ানো কষ্টকর হয়, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী যতটুকু ফাঁকা রেখে দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, ততটুকু ফাঁকা রেখে দাঁড়াতে পারবেন।

নামাজের জামাতে পাশের ব্যক্তির পায়ে পা লাগিয়ে দাঁড়ানো কি জরুরি?

নির্ভরযোগ্য মত অনুযায়ী নামাজের জামাতে পাশের ব্যক্তির পায়ে পা লাগিয়ে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। পায়ে পা লাগানোর জন্য দুই ছড়িয়ে দাঁড়ানো অপ্রয়োজনীয় কাজ। হাদিসে কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ানে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবে কাতারবদ্ধ হতে বলা হয়েছে। পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে এ রকম কোনো নির্দেশনা হাদিসে নেই। সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হওয়ার সময় পায়ে পা লাগিয়ে দাঁড়াতেন সে রকম কোনো প্রমাণও নেই।

নামাজের জামাতে দাঁড়ানোর সময় মুসল্লিদের তিনটি বিষয় খেয়াল রাখা দরকার। ১. কাতার সোজা করে দাঁড়ানো। মুসল্লিরা যেন কেউ এগিয়ে কেউ পিছিয়ে না দাঁড়ায়। ২. কাতারের মাঝখানে ফাঁকা না রাখা। মুসল্লিরা যেন পরস্পরের সাথে মিলে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। ৩. দুটি কাতারের মধ্যে অস্বাভাবিক দূরত্ব না রাখা। সেজদা করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা রেখে কাতার তৈরি করা। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন,

أَقِيْمُوا الصُّفُوْفَ وَ حَاذُوْا بَيْنَ الْمَنَاكِبِ وَ سُدُّوْا الْخَلَلَ وَ لِيْنُوْا بِأَيْدِيْ اِخْوَانِكُمْ وَ لَاتَذَرُوْا فُرُجَاتٍ لِلشّيْطَانِ وَ مَنْ وَصَلَ صَفّا وَصَلَهُ اللهُ وَ مَنْ قَطَعَ صَفّا قَطَعَهُ اللهُ.

তোমরা কাতার সোজা কর। কাঁধসমূহকে বরাবর রাখ। ফাঁকা জায়গা পূর্ণ কর। তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও এবং শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিয়ো না। যে কাতার মিলিয়ে দেয় আল্লাহ তাআলাও তাকে মিলিয়ে দেন। যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন করে দেন। (সুনানে আবু দাউদ: ৬৬৬)

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু