ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

দিনের বেলায় নামাজের নিষিদ্ধ তিন সময়

আমার বার্তা অনলাইন:
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

দিনের তিন সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ। এ সময়গুলোতে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। তিলাওয়াতের সিজদা ও জানাজার নামাজ আদায় করা থেকেও বিরত থাকতে হবে।

উকবা ইবনে আমির জুহানী (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাাল্লাম) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে উপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)

এ হাদিসে নামাজের নিষিদ্ধ যে তিন সময়ের কথা বলা হচ্ছে:

সূর্যোদয়ের সময়

ফজরের নামাজের সময় থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় যখন শুরু হয়, তখন থেকে সূর্য পুরোপুরি উঠে যাওয়ার আগ পর্যন্ত নফল নামাজ আদায় করা নিষিদ্ধ। ওলামায়ে কেরামের মতে এ সময়ের ব্যাপ্তি ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় নিষিদ্ধ থাকবে। সূর্যোদয়ের সময় ৫টা হলে নামাজ নিষিদ্ধ থাকবে ৫টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত।

এ সময় ওই দিনের ফজরের ফরজ আদায় করলেও তা শুদ্ধ হবে না।

সূর্য যখন মধ্যাকাশে থাকে

দুপুরে সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকে, তখন নামাজ আদায় করা নিষিদ্ধ। আলেমদের মতে এ সময়ের ব্যাপ্তি ৬ মিনিট; সূর্য মধ্যাকাশে আসার আগে তিন মিনিট এবং পরে তিন মিনিট।

সূর্যাস্তের সময়

সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে সেই সময় থেকে সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ। এ সময়ে শুরু হয় সূর্যাস্তের ১০ মিনিট আগে থেকে। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে সূর্যাস্তের যে সময় জানা যায়, তার ১০ মিনিট আগে থেকে নামাজ আদায় করা নিষিদ্ধ হবে। সূর্যস্তের সময় ৬টা হলে নামাজ নিষিদ্ধ হবে ৫টা ৫১ মিনিট থেকে ৬টা পর্যন্ত।

আসরের নামাজ এ সময়ের আগেই পড়ে নেওয়া কর্তব্য। কেউ যদি কোনো কারণে ঠিক সময়ে আসরের নামাজ পড়তে না পারে, তাহলে সূর্য ডুবন্ত অবস্থায়ও ওই দিনের আসরের নামাজ পড়ে নেওয়া যাবে।

এ তিন সময়ে নামাজ নিষিদ্ধ হওয়ার কারণ:

এ তিন সময় নামাজ নিষিদ্ধ হওয়ার প্রকৃত কারণ আল্লাহই ভালো জানেন। একটা কারণ হতে পারে এটা যে এ তিন সময় অগ্নিপূজকদের উপাসনার সময়। অগ্নিপূজকরা এ সময়গুলোতে সূর্যের উপাসনা করে থাকে। মুসলমানদের ইবাদত যেন মুশরিক উপাসনার সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, কেউ যেন কোনো বিভ্রান্তি বা বিকৃতি সৃষ্টি করার সুযোগ না পায় সেজন্যই এ তিন সময়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু