ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসনের কাজ চলমান

অনক আলী হোসেন শাহিদী:
০৫ আগস্ট ২০২৫, ১৯:১৬

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর অন্যতম উন্নয়ন প্রকল্প- ঘূর্ণিঝড় অম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো পূণর্বাসন প্রকল্পের কাজ অব্যাহত গতিতে এগিয়ে চলছে। ২০২০ সালের ১লা অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের কাজের মেয়াদ থাকলেও কাজ বাস্তবায়নের বাস্তবতায় প্রকল্পের মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক এবং ব্রীজ কালভার্ট পূর্ণবার্সনের মাধ্যমে পল্লী সড়ক সংযোগ ব্যবস্থা সংরক্ষন টেকসই সড়ক রক্ষনাবেক্ষনের মাধ্যমে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় করার মাধ্যমে কৃষক উৎপাদিত সহ বিভিন্ন পণ্যাদির বাজারজাত ব্যবস্থা সহজীকরণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এর লক্ষ্য নিয়ে প্রকল্পটির কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। এ ছাড়াও সড়ক অবকাঠামো মেরামত ও পূণর্বাসনের মাধ্যমে কৃষি/অকৃষি কর্ম খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা সহ গ্রামীন অর্থনীতিকে সচল করার মাধ্যমে সৃমদ্ধ বাংলাদেশ গড়তে প্রকল্পটির কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।

ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো পূণর্বাসন (১ম সংশোধিত) প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯ শত ৫ কোটি ৩৭ লক্ষ ৩৪ হাজার টাকা। এ প্রকল্পের আওতায় ৬২৪০ কিলোমিটার গ্রামীণ সড়ক পূনর্বাসন, ৪৭৫৫ মিটার ব্রীজ পূণর্বাসন ও পুনঃনির্মান এবং ৮০৪.৭০ মিটার কালভার্ট পূণর্বাসন ও পুনঃনির্মান কার্যক্রম বাস্তবায়িত করা হবে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়- এ প্রকল্পে গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে ৪৫২৯.২৭১ কিলোমিটার গ্রামীন সড়ক পূণর্বাসন, ৪৭৩৯ মিটার ব্রীজ পূণর্বাসন ও পুনঃনির্মান ও ৩৯৮.৮০ মিটার কালভার্ট পূণর্বাসন ও পুনঃনির্মান কার্যক্রম। এ প্রকল্পের মধ্যে শতকরা ১০০ ভাগ কাজ শেষ হয়েছে- ৩০১৮ কিলোমিটার গ্রামীণ সড়ক ও পূণর্বাসন ১৬৫০ মিটার ব্রীজ পুণর্বাসন ও পুনঃনির্মান ও ২৪০ মিটার কালভার্ট সামগ্রিক কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৫৭.১৬ ভাগ। এ উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ অনুযায়ী ব্যয় করা হয়েছে শতকরা ৫১.০৬ ভাগ টাকা । বরাদ্দকৃত অর্থের চেয়ে শতকরা ৫.১০ ভাগ বেশী কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তবে সামগ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাজের বাস্তবতায় দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রয়োজন।

ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো পূণর্বাসন প্রকল্পটি দেশের ৮ বিভাগের ৫৫টি জেলার ৩৫৫ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মৌলিক উদ্দেশ্য হচ্ছে- ঘূর্ণিঝড় কবলিত এলাকায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পূণর্বাসন, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়ন। যা বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষজন উপকৃত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পটির প্রকল্প পরিচালক মোঃ রফিকুল হাসান প্রকল্পের কার্যক্রম দ্রুত শেষ করতে সার্বক্ষনিক সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে যোগাযোগ ও তত্ত্বাবধান করছেন এবং প্রকল্প এলাকা সফর করছেন বলে মাঠ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন- “প্রকল্পের কাজ মানসম্মতভাবে দ্রুত শেষ করতে যা যা করনীয় তা করার চেষ্টা করছি”।

প্রকল্পিিটর কার্যক্রম সম্পর্কে কথা বলতে গিয়ে রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী বলেন- “সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে। আমি নিয়মিত এ সব উন্নয়ন কাজ পরিদর্শন করছি।” এ ছাড়া সংশ্লিষ্ট প্রকল্প এলাকার জেলা পর্যায়ে কর্মরত একাধিক সাংবাদিকরা জানিয়েছেন- ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো পূণর্বাসন প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতি টেকসই পর্যায়ে পৌছেতে শুরু করেছে”। এই প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া বলেন- “সারা দেশে এলজিইডি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও টেকসই জীবন যাত্রার মান উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। সংশ্লিষ্ট ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো এলজিইডির সামগ্রিক উন্নয়নের একটি অংশ”।

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৬ মে থেকে শুরু হয়ে ৫ দিন ব্যাপী ঘূর্ণিঝড় আম্পান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সহ সারা দেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তার প্রেক্ষাপটে এলজিইডি ২০২০ সালের ১লা অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু করে।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু