ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দেশে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি বাড়ছে জনমনে আতঙ্ক

উমর ফারুক আল হাদী:
১৪ আগস্ট ২০২৫, ১৯:০৫
আপডেট  : ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৮

  • উদ্ধার হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ
  • থেমে নেই চাঁদাবাজি, দখল, খুনাখুনি, লুটপাট, ধর্ষণ
  • এসএসএফের কাছে থাকা লুট হওয়া বিশেষায়িত ভারী অস্ত্রগুলোও উদ্ধার না হওয়াতে নিরাপত্তা ঝুকি রয়েছে

দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। গত এক বছরেও উদ্ধার হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ। ফলে দিন দিন জনমনে বাড়ছে আতঙ্ক। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠ। মানুষ এখন অনেকটা অনিরাপদ। তবে সরকার ও পুলিশ বলছে ভিন্ন কথা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম বলছেন, অস্ত্র উদ্ধার অভিযান চলমান। এখনো সব অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার হয়নি। তবে এ কারণে দেশব্যাপী চলছে শাঁড়াশি অভিযান। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। অনেক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছি। হয়তো কাক্সিক্ষত উন্নতি হয়নি। কিন্তু আইনশৃঙ্খলা উন্নতি হয়নি তা বলা সঠিক হবে না। মব সৃষ্টি এখন কমেছে বলেও তিনি দাবী করেন।

পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, লুণ্ঠিত অস্ত্রের ১ হাজার সাড়ে ৩০০ এখনো উদ্ধার হয়নি। উদ্ধার হয়নি খোয়া যাওয়া সব গোলাবারুদ। এ লক্ষ্যে দেশব্যাপী অভিযান চলছে। আছে বিশেষ গোয়েন্দা নজরদারী।

পুলিশ সদর দপ্তর সূত্র মতে, ২০২৪ সালের ৫ আগস্ট ও পরবর্তী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি কিংবা ক্যাম্প থেকে ৫ হাজার ৭৫০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৯৫৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। তবে ইতোমধ্যে লুট হওয়া ৪ হাজার ৩৬৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। সেই সাথে ৩ লাখ ৯১ হাজার ৪৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনো ১ হাজার ৩৮৪টি অস্ত্র এবং ২ লাখ ৬০ হাজার ৫৩১ রউন্ড গোলাবারুদ উদ্ধার হয়নি। এসব অস্ত্রের কোন হদিস পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, লুণ্ঠিত অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, এলএমজি, পিস্তল, শর্টগান, গ্যাস গান, কাঁদানো গ্যাস, লঞ্চার, কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড, কাঁদানে স্প্রে, বিভিন্ন বোরের গুলি এবং অত্যাধুনিক রাইফেলসহ বিভিন্ন ধরনের রাইফেল। সংসদ ভবন ও গণভবন থেকে লুট হয়েছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ওয়ারলেস সেট এবং প্রচুর গোলাবারুদ। পুলিশ বলছে, বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্রও রয়েছে সন্ত্রাসীদের হাতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে লাইসেন্স প্রাপ্ত বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০টি তন্মধ্যে ৪৫ হাজার ২২৬টি ব্যক্তির নামে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লাইসেন্স রয়েছে ৫ হাজার ৮৪টি অস্ত্রের। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রয়েছে ৭ হাজার ৫৪৯টি অস্ত্র। এসব অস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছে। ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে সেই সাথে রয়েছে খুনাখুনি-হামলা ও লুটপাটের হুমকি।

অপরাধী বিশেষজ্ঞরা বলছেন, এসএসএফ-এর বিশেষায়িত অত্যাধুনিক ভারী ৩২টি অস্ত্র উদ্ধার না হওয়াতে নিরাপত্তা হুমকি বেড়েছে।

এদিকে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এখনো সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্রের মধ্যে যেগুলো করা সম্ভব হয়নি সেগুলো দেশে ছড়িয়ে পড়েছে। কিছু অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আইজিপি বলেন, সব অস্ত্র উদ্ধারের জন্য সময় লাগবে। এজন্য সাধারণ মানুষসহ সংশ্লিষ্টদের সহযোগিতার প্রয়োজন রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বৈধ অবৈধ অস্ত্রের দাপটে সন্ত্রাসীরা যেমন দিন বেপরোয়া হয়ে ওঠছে, তেমনি রাজনৈতিক ছত্রছায়ায় কিছু চাঁদাবাজ-সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছে। দিনে রাতে বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, দেশে শুধু আগ্নেয়াস্ত্র নয় প্রচুর দেশীয় অস্ত্রও রয়েছে সন্ত্রাসীদের হাতে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে হবে।

একটি গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে শুধু আগ্নেয়াস্ত্র নয় দেশীয় মারাত্মক অস্ত্র মজুদ করছে। পতিত সরকারের কিছু নেতাকর্মীর হাতে প্রচুর অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধার করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা ক্ষীণ। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা, হত্যা, ডাকাতি নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটাতে তৎপর রয়েছে।

আমার বার্তা/এমই

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

দেশের বিশিষ্ট কবি, লেখক ও এক সময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল আবারও ইসলামিক

সিসি ক্যামেরায় ৫ লাখ টাকার ঘুষ গ্রহণের দৃশ্য, ঢাকায় কোটি টাকার ফ্ল্যাট

আওয়ামী লীগ আমলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) বিসিএস কর্মকর্তা মুহাম্মাদ নাসির উদ্দিনকে জুলাই

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

" সংসদে হেড ফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল " শিরোনামে ১৪ মার্চ

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ফতুল্লা ডিপো হতে অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত সরকার: প্রধানমন্ত্রী

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী