ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৮ প্রকৌশলী নিয়োগ দিল ঢাকা ওয়াসা

অনক আলী হোসেন শাহিদী
০৭ অক্টোবর ২০২৫, ১২:১০

দীর্ঘ বছর পরে সর্ব্বোচ্চ স্বচ্ছতা ও ব্যাপক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেনীর (৯ম গ্রেড) ১৮ জন প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে ঢাকা ওয়াসা। এর মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) ৬ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৫ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৫ জন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ১ জন ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) ১জন।

ঢাকা ওয়াসার এই নিয়োগ কার্যক্রম সরেজমিন অনুসন্ধানে জানা যায়- বিগত ২০২৪ সালের ২১শে নভেম্বর দৈনিক মানব জমিন ও দৈনিক নিউ এজ এবং ২০২৪ সালের ২২ শে নভেম্বর দৈনিক প্রথম আলো ও দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেস পত্রিকায়- ১২টি পদে ৬৮ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্বাধীন তত্ত্ববধানে চলতি ২০২৫ সালের ৪ জুলাই আবেদনকারী ২৫ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ২ সিফটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক পর্যায়ে সহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) ১৬টি পদের বিপরীতে ৬০৪২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। এই ৩ শ্রেনীর সহকারী প্রকৌশলীদের মধ্যে ৯৪ জন মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্যে উর্ত্তীন হয়। এ ছাড়া সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার- ১টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন- ২৩১ জন। মৌখিক পরীক্ষার জন্যে উর্ত্তীন হন ৬জন ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার- ১টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩১৮ জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উর্ত্তীন হন ৫ জন প্রার্থী । অনুসন্ধানে আরো জানা যায়- মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭০ নম্বর লিখিত, ২০ নম্বর মৌখিক ও ১০ নম্বর একাডেমিক ফলাফলের নির্ধারিত হয়। একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে এস এস সি পরীক্ষায় ফলাফলের জন্যে ৩.০ এইচ এস সি পরীক্ষায় ফলাফলের জন্যে ৩.০ এবং বি এস সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফলাফলের জন্যে ৪.০০ নম্বর নির্ধারন করা হয়। এ ক্ষেত্রে ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় ফলাফল প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে অনুরোধ জানায় ঢাকা ওয়াসা। বুয়েট কর্তৃক গৃহীত পরীক্ষায় ৪২ জন সহ সহকারী প্রকৌশলী (সিভিল), ২৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ২৬ জন সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), ৬ জন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ও ৫ জন সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওর্য়াক) উর্ত্তীন প্রাথীদের (শুধুমাত্র রোল নম্বর ও নাম ঠিকানা) ফলাফলের হার্ডকপি কঠোর গোপনীতার সাথে বিশেষ সিলগালা অবস্থায় ঢাকা ওয়াসায় প্রেরণ করেন। সেই প্রেক্ষিতে ঢাকা ওয়াসা বিগত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ৪২ জন সহকারী প্রকৌশলী সিভিল, ৩০ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ২৬ জন, ৫ অক্টোবর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ২৬ জন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ৬ জন এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওর্য়াক) ৫ জন- সর্বমোট ১০৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহন করে। মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকার বোর্ডে বুয়েট এর ২ জন গওঝঞ এর ১ জন অধ্যাপক নিযুক্ত হন। এ ছাড়া ঢাকা ওয়াসার উচ্চত্তর সিলেকশন বোর্ডের সদস্যসহ মোট ০৯ জন ব্যক্তিত্ব এই সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা গ্রহন করেন। পরবর্তীতে সাক্ষাৎকার বোর্ডের দেয়া ভিন্ন ভিন্ন নম্বর এর সাথে উপস্থিত সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে বুয়েট কর্তৃক প্রেরিত লিখিত পরীক্ষার সিলগালা ফলাফল পত্র খোলা হয়। উক্ত প্রাপ্ত ফলাফলের সাথে মৌখিক পরীক্ষার ফলাফল যোগ করে মেধাক্রম অনুসারে ১৮ জন প্রথম শ্রেনীর (৯ম গ্রেড) নির্বাচিত প্রার্থীর ফলাফল ঘোষনা করা হয়। সম্পূর্ন স্বচ্ছ, নিরবিছিন্ন ও প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে এই ফলাফল ঘোষনা করা হয়। এ পরীক্ষা সর্ম্পকে অনেক মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী প্রার্থীরা বলেছেন- “এমন স্বচ্ছ ও প্রতিযোগতামূলক পরীক্ষা অতীতে তারা কখনো দেখেননি”। পরীক্ষাথীরা অনেকে নির্বাচিত না হয়েও হাসি মুখে ফিরে গেছেন। এ প্রসঙ্গে পর্যবেক্ষন মহল বলছেন- “দীর্ঘ বছর পরে- ঢাকা ওয়াসা এ ধরনের নিয়োগ পরীক্ষার নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলো”। এ পসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান মিয়া বলেন- “দেশ গড়তে প্রয়োজন সৎ দক্ষ ও মেধাবী প্রকৌশলী। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। ঢাকা ওয়াসার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করছি”।

আমার বার্তা/জেএইচ

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু