ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ১৭:৩৯

ড্র করলেই যথেষ্ঠ হতো বাংলাদেশের মেয়েদের; প্রথম সুযোগেই চলে যেতে পারতো ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। কিন্তু আফঈদা খন্দকাররা পারেননি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে। উল্টো ৬-১ ব্যবধানে হেরে নিজেদের অসহায়ত্ব দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম সুযোগেই বয়সভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে চলে গেছে কোরিয়া।

রেববার (১০ আগস্ট) নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে হার এড়ালেই ইতিহাস বাংলাদেশের মেয়েদের; এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে পনেরো মিনিটের মধ্যে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নটা তখন আরো বড় হতে থাকলো বাংলাদেশের।

তবে সেই উচ্ছ্বাস বেশি সময় টেকেনি। তৃষ্ণার গোলে লিড নেওয়ার ৫ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা কোরিয়া।

প্রথমার্ধ ১-১ গোলে সমতা। দুর্দান্ত একটা লড়াইয়ের প্রত্যাশাই ছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস থেকে বেরিয়ে আসলো কোরিয়ান মেয়েরা। আগের ম্যাচে লাওসের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে তাদের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের জালে গোল উৎসব করে।

দ্বিতীয়ার্ধে লিড নিতে বেশি সময় নেয়নি কোরিয়ান মেয়েরা। বাংলাদেশের দুর্বল রক্ষণের পুরোপুরি সুবিধা নিয়ে নেয় র্যাংকিংয়ে ২১ নম্বরে থাকা দলটি। ৪৮ মিনিটে ২-১ করে কোরিয়া। ওই ব্যবধানে হারলে সেরা তিন রানার্সআপের একটি হওয়ার সম্ভাবনা বেঁচে থাকতো পিটার বাটলারের দলের। তবে বাংলাদেশের রক্ষণ বালুর বাঁধের মতো ভেঙ্গে যায় দ্বিতীয়ার্ধে।

দুর্বল পাসিং ও রিসিংভিংয়ের মহড়া চলে বাংলাদেশের খেলোয়াড়রদের। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়া একের পর এক আক্রমণ করতে থাকে। ৬০ মিনিটে ৩-১ করা কোরিয়া শেষ চার মিনিটে করে তিন গোল। ৮৬ মিনিটে ৪-১, ৯০ মিনিটে ৫-১ এবং ইনজুরি সময়ে করে ৬-১।

সন্ধ্যায় ৮ গ্রুপের আরও ৮ টি ম্যাচ আছে। ওই ম্যাচগুলো শেষ হওয়ার পরই বোঝা যাবে সেরা তিন রানার্সআপ হয়ে কারা চূড়ান্ত পর্বে ওঠে। তবে বাংলাদেশের খেলোয়াড়দের গোলের মালা পরিয়ে লাল-সবুজের মেয়েদের সম্ভাবনা এক কথায় শেষ করে দিয়েছে কোরিয়া।

আমার বার্তা/এমই

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন