ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

২ নভেম্বর ২০২৫। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৩০। এক মাসেরও কম সময়ের ব্যবধানে অবস্থান বদল হয়েছে এই দুদলের। বার্সেলোনা উঠে গেছে শীর্ষে, রিয়াল নেমেছে দুইয়ে।

গত ২১ নভেম্বর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয় দিয়ে শীর্ষস্থান দখলে নেয় বার্সেলোনা। ওই ম্যাচডেতেই এলচের বিপক্ষে ড্র দিয়ে রিয়াল মাদ্রিদ স্থান পুনরুদ্ধার করে। শনিবার (২৯ নভেম্বর) আলাভেজকে হারিয়ে বার্সেলোনা আবার শীর্ষে উঠে যায়। গতকাল জিরোনার বিপক্ষে জিতলে সেটা আবার রিয়ালের দখলে যেত। কিন্তু শাবি আলোনসোর শিষ্যরা টানা তৃতীয় ড্র করে সেই সুযোগ হারিয়েছে।

১৪ ম্যাচে এখন ৩৩ পয়েন্ট রিয়ালের। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে আছে চারে।

জিরোনার বিপক্ষে রিয়াল ড্র করেছে ১-১ গোলে। আজেদিন ওনাহির গোলে স্বাগতিক জিরোনা এগিয়ে যাওয়ার পর এমবাপ্পের ১৪তম গোলে ড্র করে রিয়াল। ফরাসি তারকা এই ১৪ গোল করেছেন সমানসংখ্যক ম্যাচে, পাশপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন। লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করে আসে বার্সেলোনার রবার্ট লেওয়ান্ডোভস্কি ও মায়োর্কার ভেদাত মুরিকির।

ঘরের মাঠে জিরোনা এগিয়ে যায় প্রথমার্ধে। ওনাহির ওই গোলের আগে অবশ্য রিয়ালই জালের দেখা পেয়েছিল। ভিড়ের মধ্যে বল কাড়ার চেষ্টায় থাকা এমবাপ্পে সেটা পেয়েও যান, লক্ষ্যভেদ করেন স্বল্প দূরত্ব থেকে। ডানপ্রান্তে গিয়ে গিয়ে উদ্‌যাপন করেন তিনি। কিন্তু সেটি বাতিল হয়ে যায় বল এমবাপ্পের হাতে লাগার কারণে। ভার রিভিউ দেখে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দেন।

রিয়াল মাদ্রিদের হয়ে অবশ্য এমবাপ্পেই গোল করেন। ভিনিসিউস জুনিয়র ডি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি শট নেন ফরাসি তারকা। ঝাঁপিয়ে পড়ে কাছাকাছি চলে গেলেও জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা জাল অক্ষত রাখতে পারেননি।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদেরই মালিকানাধীন দল সানরাইজার্স

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কত নম্বরে ব্যাটিং করেন, সেটা হয়ত কেউ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাদেশের এই ব্যাটারও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী