ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। অবশেষে জয়ের দেখা পেল তারা। আজমতউল্লাহ ওমরজাইয়ের বীরত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রশিদ খান বাহিনী। আর আফগানদের এই জয়ের পরেই সুপার এইটে জায়গা পাকাপক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সবার উপরেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরাতের হারের কারণে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব কেবল নিউজিল্যান্ডের। এমতাবস্থায় নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো শঙ্কা থাকছে না প্রোটিয়াদের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ করে পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান আফগানিস্তান ও আরব আমিরাতের। আর তলানিতে আছে কানাডা।

দিল্লিতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন সোয়াইব খান। ৪০ রান এসেছে আলিশান শারাফুর ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ১০, সায়েদ হায়দার ১৩ ও হায়দার আলী ১৩ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আফাগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৩৩ রান করেন ডারউইস রাসুলি। আর মাত্র ২১ বলে ৪০ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি খেলেন আজমতউল্লাহ ওমরজাই।

আমার বার্তা/এমই

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা। আর পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে পরে সিদ্ধান্ত

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন