ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৫:২১

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড।

সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকুর রহিমের। সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল আরেক কীর্তি গড়ার। সুযোগ হাতছাড়া করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই ছাড়িয়েছেন ১৬ হাজার রান।

বর্তমানে মুশফিকের আন্তর্জাতিক রান সংখ্যা ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান এক নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি। তার গড় প্রায় ৩৫। মুশফিকুর রহিম খেলেছেন মোট ৪৭৮টি ম্যাচ।

রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই অবস্থান তামিম ইকবালের। ৩৮৭ ম্যাচে তামিম করেছেন ১৫ হাজার ১৯২ রান। ৩৫.৪৫ গড়ে খেলা তামিমের ঝুঁলিতে আছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। এছাড়া সাকিব আল হাসান ১৪ হাজার ৭৩০, মাহমুদউল্লাহ রিয়াদ ১১ হাজার ৪৭ ও লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান।

উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা।

আমার বার্তা/এমই

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

রাজনৈতিক কারণ আর নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এ নিয়ে জলঘোলাও

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম রেকর্ড তিন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে। জমকালো আয়োজনে গতকাল (বৃহস্পতিবার) সেখানে

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-এ'তে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। মেক্সিকোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ