ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৪:৫৩

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

ভারী বৃষ্টিতে সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

দেশের তিনটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে আগামী একদিন রংপুর,

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমায়, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারি বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার

ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর

ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার

ঝড়ের আশঙ্কা কমে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে জারি থাকা স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে