ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৬, ১৪:১১

বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের প্রভাব সবচেয়ে বেশি। এতে কোটি কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। দূষিত পরিবেশ ও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। রাজধানী ঢাকাসহ অধিকাংশ বড় শহরে বছরের বেশিরভাগ সময় বাতাসের মান থাকে অস্বাস্থ্যকর।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে দুপুর ১২টায় তালিকার চতুর্থ অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৫৮।

এদিন বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) দুপুর ১২টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৫ স্কোর নিয়ে দিল্লির পরই দূষণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৭৫। চারে থাকা ঢাকার স্কোর ১৫৮। প্রতিবেশী দেশগুলোর এ তিনটি শহরের পরই দূষিত শহরের তালিকায় জায়গা পেয়েছে ঢাকা।

এরপর দূষিত শহরগুলোর তালিকায় যথাক্রমে কাজাখস্তানের সবচেয়ে জনবহুল শহর আলমাটি (১৫৮), কাবুর (১৫৬), করাচি (১৫২), মুম্বাই (১৩৪), জাকার্তা (১৩৩) ও নেদারল্যান্ডসের রটারডাম (১২০) শীর্ষ দশটি দূষিত শহরের তালিকায় রয়েছে।

বিপরীতে আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড ৪ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস, ফ্রান্সের নাইস, ইউক্রেনের কিয়েভ, ডেনমার্কের কোপেনহেগেন শহরগুলোর বাতাসের মান খুব ভালো অবস্থায় রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে সতর্কতা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে

বিশ্বের ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় চারে ঢাকা, শীর্ষে দিল্লি

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু