ই-পেপার বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল আরও একদিন

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বুধবার বিকেল ৫টা পর্যন্ত ও জমাদানের সময় আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধির আবেদন করে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত। অনেকের পরীক্ষা চলছে। তাই মনোনয়নপত্র নিতে পারেননি। এজন্য আমরা দুদিন সময় বৃদ্ধির আবেদন করেছি। পরবর্তীতে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে একদিন করে সময় বৃদ্ধি করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘মঙ্গলবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে সময় বৃদ্ধি নিয়ে আমরা চারটি আবেদন পাই। এটা সত্যি যে আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত। সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধি করেছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১০৮৮ জন। যেখানে, কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন ৪৮৮ জন ও হল সংসদের জন্য নিয়েছেন ৬০০ জন।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু