ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

র‍্যাগিং থেকে ধর্ম অবমাননা,খুবিতে ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আমার বার্তা অনলাইন
১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‌্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা, মাদক সেবনসহ বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত।

ছাত্র বিষয়ক দপ্তর থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, সাময়িক বহিষ্কার ও আর্থিক জরিমানাসহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয়েছে।

শিক্ষকের ওপর আঘাতের অভিযোগে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার, তার সনদ বাতিল এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর মানবিক বিবেচনায় সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।

মাদক সেবন, ক্রয় ও বিক্রয়ের অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আমিনুল ইসলামকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

একইভাবে, ক্যাম্পাসে মারামারির ঘটনায় আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাফ হোসেন রাব্বী ও আমিনুল এহসানকে ভবিষ্যতে কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার শর্তে অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মো. রাসেল শেখকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে একই ডিসিপ্লিনের তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

র‌্যাগিংয়ের ঘটনায় গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী কে. এম. রাউফুল আলম অর্ণবকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় মো. রিমন মিয়া, আহসান হাবীব, মো. সালমান হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তনয় রায়কে ৫ হাজার টাকা করে জরিমানা ও অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

এ ছাড়া ক্যাম্পাসে মারামারির ঘটনায় শিক্ষা ডিসিপ্লিনের মো. উমর ফারুক ও সাদমান উদ দৌলাকে চলমান টার্মের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ এবং শিক্ষা ডিসিপ্লিনের জিয়াদ আল সামসকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অভিভাবকসহ মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদুপরি, গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী—বাবুল আক্তার দুর্জয়, রাশেদ খান মেনন ও বাঁধন রায়কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু