ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

৪৭-এ পা দিল ইসলামী বিশ্ববিদ্যালয়, উৎসবে আনন্দে মুখরিত ক্যাম্পাস

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৭:১৪

প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে ৪৭-এ পা দিয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়।

শনিবার (২২ নভেম্বর) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। আলোকসজ্জায় সজ্জিত ভবন, রঙিন আলপনায় সাজানো প্রধান সড়ক ও শিক্ষার্থীদের ভিড়ে পুরো বিশ্ববিদ্যালয় মুখরিত হয়ে ওঠে।

জানা যায়, দিবসটি উপলক্ষে সকালে আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে ৪৮তম বর্ষে পা দেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় নির্ধারিত ব্যানার নিয়ে অংশ নেন বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউট ও অফিসের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে বর্ণিল শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন শিক্ষক-কর্মচারী ফোরামের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনাসভায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘৪৭ বছরে বিশ্ববিদ্যালয়ের অনেক অগ্রগতি হলেও লক্ষ্য পূরণে কিছু ত্রুটি ছিল, যার দায়ভার আমরা সবাই বহন করি। আমাদের উদ্দেশ্য হলো ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা।’

তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এক বছরে ইসলামি শিক্ষার জন্য একটি অনুষদ ও আরও ৫টি নতুন বিভাগের প্রস্তাবনা পাস করিয়েছি, যা সরকারি অনুমোদনের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও প্রশাসনের সবার সহযোগিতা, আন্তরিকতা ও গঠনমূলক সমালোচনা প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাব।’

দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সন্ধ্যায় মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা যায়।

আমার বার্তা/এল/এমই

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের কার্জন হলসংলগ্ন ঐতিহাসিক মুঘল মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে নতুন

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাইয়ানসহ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী