ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এমিরেটস নেবে ১৭৩০০ কর্মী

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ১৭:০৩

বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপটিতে দুআ বিভাগ রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট ‘ডিনাটা’। দুই বিভাগে এ বছরেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এমিরেটসের এক্স গ্রুপের এক পোস্টে বলা হয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া চলবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) এক্সে এক পোস্টে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার জন্য বিভিন্ন দেশে ২ হাজার ১০০টির বেশি ওপেন ডে ও নিয়োগসংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, আর্থিক বিভাগসহ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধু কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। বর্তমানে বিমান সংস্থাটির মোট কর্মী ১ লাখ ২১ হাজারের বেশি। দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস নানা সুবিধা প্রদান করে। যেমন লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণসুবিধা (ফ্লাইট টিকিটসহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।

পাইলটের বেতন পান কত

গালফের প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা পইলট হিসেবে নিয়োগ পান, তাঁরা বছরের করমুক্ত বার্ষিক বেতন ৪ লাখ ৮১ হাজার ২০০ দিরহাম (বছরে ১ লাখ ৩১ হাজার ৭ মার্কিন ডলার) বেতন পান। পাইলটদের মাসে গড় ৮৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়। এ সময়ের ভিত্তিতেই বেতন পাবেন পাইলটেরা। এ ছাড়া বিনা মূল্যে বাসস্থান ও নানা সুবিধা আছে। বিমান সংস্থাটি সন্তানের প্রাইমারি শিক্ষার জন্য ৫২ হাজার ২৫০ দিরহাম এবং মাধ্যমিক শিক্ষার জন্য ৭৯ হাজার ৭৫০ দিরহাম পর্যন্ত অর্থ দেবে প্রতিবছর। সর্বোচ্চ তিন সন্তানের জন্য এ আর্থিক সুবিধা পাবেন পাইলটেরা। পাইলটেরা কোম্পানির পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক লভ্যাংশ থেকে কিছু আর্থিক সুবিধা পাবেন। আর বছরে ছুটি মিলবে ৪২ দিন। অন্য সুবিধার মধ্যে রয়েছে ছুটির সময়ে টিকিট এবং এমিরেটস প্লাটিনাম কার্ডে ডিসকাউন্ট।

বিমান সংস্থাটি বেশ কিছু কেবিন ক্রু নিয়োগ করবে। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো হাইস্কুল (গ্রেড ১২)। প্রার্থীদের লিখিত ও কথ্য ইংরেজিতে দক্ষ হতে হবে। কোনো কোনো ভাষা জানলে তা হবে বাড়তি সুবিধা। পাইলটদের মতো কেবিন ক্রুদের বেতন হবে করমুক্ত। এরা তিনভাবে বেতন পান নির্ধারিত মূল বেতন, ফ্লাইট পরিচালনার জন্য ঘণ্টাপ্রতি পারিশ্রমিক এবং বিদেশে থাকার সময়ে খাবারের জন্য বিল।

মূল বেতন হবে প্রতি মাসে ৪ হাজার ৪৩০ দিরহাম। বিমানে থাকার সময়ে বা বিমানে কেবিন ক্রু হিসেবে কাজের জন্য প্রতি ঘণ্টার জন্য ৬৩ দশমিক ৭৫ দিরহাম (মাসে গড় ৮০–১০০ ঘণ্টা)। মাসে মোট গড় আয় দাঁড়ায় প্রায় ১০ হাজার ১৭০ দিরহাম।

আমার বার্তা/এল/এমই

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

থানা শিক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা

কৃষি মন্ত্রণালয়ে ২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

  কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগের আবেদন চলছে। ২৬ পদে আবেদনের শেষ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু