ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মোহাম্মদপুরে সেনা অভিযান: বিপুল মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬, ১১:০৩

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকা এবং মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুনিবিড় হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং ২টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনা দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

যেসব জিনিস উদ্ধার করা হয়েছে: ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭৮০ পুরিয়া গাঁজা, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ৫টি সিসিটিভি ক্যামেরা।

এ বিষয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/জেএইচ

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি)

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

সস্ত্রীক পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রিকশায় চড়ে ব্যস্ত

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা