ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৭:০৪

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম। সংগঠনটির নেতারা বলেছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রমিক নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক ইফতেখার কামাল খান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এই বন্দর কেবল অর্থনৈতিক স্থাপনা নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীন অর্থনৈতিক সক্ষমতার অন্যতম ভিত্তি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। গণআন্দোলন, শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ এবং দেশপ্রেমিক জনগণের প্রতিরোধের মুখে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিকভাবে চুক্তি সম্পন্ন না করলেও সেই উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে।

শ্রমিক নেতারা দাবি করেন, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিডার চেয়ারম্যানসহ নৌ মন্ত্রণালয়ের একটি দল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠক করেছে। নতুন প্রস্তাবনায় শুধু এনসিটি নয়, সিসিটি, জিসিটি ও ওভারফ্লো ইয়ার্ডসহ বন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অপারেশন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিসিটি ও এনসিটি উভয় টার্মিনালই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং দীর্ঘদিন ধরে দেশীয় দক্ষতায় পরিচালিত হয়ে আসছে। তাই বিদেশি কোম্পানি ছাড়া বন্দর পরিচালনা সম্ভব নয়—এ ধরনের প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য বলে দাবি করেন তারা।

শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর একটি কেপিআই-১ বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা। একই এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং शाह আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ শুধু ব্যবসা বা মুনাফার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দর রক্ষার আন্দোলন দমনে মামলা, গ্রেপ্তার, বদলি ও হয়রানির মতো দমনমূলক কার্যক্রম চালানো হচ্ছে। অনেক নেতাকর্মী বর্তমানে জামিনে থাকলেও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও দাবি করা হয়।

তারা বলেন, বন্দরের কোনো টার্মিনাল বিদেশি কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হলে রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা হুমকি মুখে পড়বে, দেশীয় কর্মসংস্থান সংকুচিত হবে, শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হবে এবং দীর্ঘমেয়াদে দেশের independence ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে না নেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দেশের জনগণ, শ্রমিক-কর্মচারী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এ উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি সাক্ষাতের আবেদন জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়ে শ্রমিক-কর্মচারীদের বক্তব্য সরকারকে সরাসরি শুনতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তপন দত্ত, শেখ নুরুল্লাহ বাহার, এস কে খোদা তোতন, কাজী আনোয়ারুল হক হুনি, খোরশেদুল ইসলাম, রবিউল হক শিমুল, হেলাল উদ্দিন কবির, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও বন্দর শ্রমিকনেতা আব্দুর রউফ লিটনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এর আগে জানুয়ারির শেষের দিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে তীব্র আন্দোলনের মুখে বন্দর কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটির ইজারা বা পরিচালনার দায়িত্ব হস্তান্তরের সরকারি উদ্যোগের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়। এই চুক্তিসংক্রান্ত আইনি জটিলতায় হাইকোর্টের একক বেঞ্চে রিট রুল খারিজ হওয়ার পরপরই শ্রমিকদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধ ও শাটডাউনের ঘোষণা আসে।

‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এবং ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ’ যৌথভাবে এই আন্দোলনের ডাক দেয়। তাদের প্রধান দাবির মধ্যে ছিল ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের অপসারণ। আন্দোলনকারীরা ওইসময় শাটডাউন ও ধর্মঘট পালন করে। আন্দোলনের তীব্রতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়কারীসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্য জেলায় বদলি করে।

এই আন্দোলনের ফলে মূল জেটির পাশাপাশি বহির্নোঙরেও বড় বড় জাহাজ থেকে পণ্য খালাস ও লোডিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবশেষে তীব্র রাজনৈতিক ও শ্রমিক চাপের মুখে এবং বড় অর্থনৈতিক বিপর্যয় এড়াতে কর্তৃপক্ষ আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে পরবর্তী ৬ মাসের জন্য বিদেশি অপারেটরের নিয়োগ স্থগিত রাখা হয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫